শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২০, ০৩:৫৮ রাত
আপডেট : ২৮ এপ্রিল, ২০২০, ০৩:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বার্ধক্যজনিত নানা সমস্যায় হাসপাতালে ভর্তি জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান

শরীফ শাওন : [২] সোমবার (২৭ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানকে রাজধানীর ইউনিভার্সেল হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেন তার ছেলে আনন্দ জামান।

[৩] আনন্দ জামান জানান, বার্ধক্যজনিত নানা জটিলতার সঙ্গে হার্টের কিছু সমস্যায় ভুগছিলেন তিনি। এ কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার শারিরীক অবস্থা আশঙ্কামুক্ত বলে জানানো হয়।

[৪] আরও জানান, তিনি চিফ কার্ডিওলোজিস্ট অধ্যাপক খন্দকার কামরুল ইসলামের অধীনে চিকিৎসাধীন আছেন। এপ্রিলের প্রথম সপ্তাহে কিডনি ও ফুসফুসের জটিলতার কারণে অধ্যাপক আনিসুজ্জামানকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছিলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়