শিরোনাম
◈ সাইবার অপরাধ মোকাবেলায় পুলিশের পৃথক ইউনিট গঠনের পরিকল্পনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ দণ্ডিত ৭ আসামির খোঁজ পেলেই গ্রেফতার করে দেশে আনা হবে: চিফ প্রসিকিউটর ◈ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ ◈ হাম-উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর, মৃত ১,০৩৬ ◈ দুর্গাপূজায় ২০২৬ সালে সরকারি ছুটি ২ দিন, ঐচ্ছিক ছুটিসহ যেসব সুবিধা থাকছে ◈ স্থানীয় সরকার নির্বাচন কবে? ১৭ সেপ্টেম্বর চূড়ান্ত সিদ্ধান্ত, ইউপি ভোট হতে পারে ৭ ধাপে ◈ বিদেশি ভাষা শিখতে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দেবে সরকার ◈ রুহুল কবির রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ সারের মজুত চাহিদার চেয়ে ১৫ লাখ ৮৪ হাজার টন বেশি ◈ বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান, পুনর্গঠনে বাড়ছে স্বতন্ত্র পরিচালক

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২০, ১১:০৯ দুপুর
আপডেট : ২৭ এপ্রিল, ২০২০, ১১:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধানের লাভ জনক মূল্য নিশ্চিত, রেশনিং ব্যবস্থা চালু ও সুদমুক্ত ঋণদানসহ বিভিন্ন দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি [২] কৃষি বাঁচাও, কৃষক বাঁচাও, দেশ বাঁচাও এই শ্লোগানকে সামনে রেখে কৃষকদের উৎপাদিত ধানের লাভ জনক মূল্য নিশ্চিত, খেতমজুরদের সারা বছরের কাজ, রেশনিং ব্যবস্থা চালু, কৃষক ও বর্গাচাষীদের সুদমুক্ত ঋণদানসহ বিভিন্ন দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।

[৩] জাতীয় কৃষক সমিতি ও বাংলাদেশ ক্ষেত মজুর ইউনিয়ন সাতক্ষীরার ব্যানারে সোমবার (২৭ এপ্রিল) বেলা ১১ সামাজিক দূরত্ব বজায় রেখে শহরে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয।

[৪] মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা-১ (তালা+কলারোয়া) আসনের সংসদ সদস্য ও জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি কমরেড এড. মুস্তফা লুৎফুল্লাহ।
বক্তব্য রাখেন, জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল, জেলা ওয়ার্কাস পার্টির সম্পাদক এড. ফাহিমুল হক কিসলু, জাতীয় কৃষক সমিতির সাতক্ষীরা জেলা সভাপতি অধ্যাপক সাবীর হোসেন, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ ময়নুল হাসান, বাংলাদেশ খেতমজুর ইউনিয়নের কেন্দ্রীয় নেতা ও সাতক্ষীরা জেলা সভাপতি অজিত কুমার রাজবংশী, সাধারণ সম্পাদক নির্মল সরকার, বিভিন্ন ইউনিয়ন ও উপজেলার নেতৃবৃন্দ।

[৫] বক্তারা এ সময় বর্তমান বোরো মৌসুমে কৃষকদের উৎপাদিত ধানের লাভজনক মূল্য নিশ্চিত, কৃষি ও কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত, খেতমজুরদের সারাবছরের কাজ, রেশনিং ব্যবস্থা চালু, কৃষক ও বর্গাচাষীদের সুদমুক্ত ঋণ, ১২০০ টাকা ধানের মূল্য নির্ধারণ, উৎপাদিত ৫০% ধান কৃষক ও বর্গাচাষীর নিকট থেকে ক্রয়ের জোর দাবী জানান। সম্পাদনা: ইস্রাফিল হাওলাদর

  • সর্বশেষ