শিরোনাম
◈ বৈশ্বিক অর্থনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত : ট্রাম্পের হুমকি উপেক্ষা করে দিল্লিতে মুখোমুখি পুতিন, জিনপিং ও মোদী ◈ ভারতের সঙ্গে হওয়া ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, জানালেন চিফ হুইপ ◈ নতুন ঋণের নির্ভরতা কমছে, পুরনো ঋণ পরিশোধে সরকারের জোর (ভিডিও) ◈ মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ◈ ৬৪ মিলিয়ন ডলার জালিয়াতি বৃদ্ধাশ্রম খুলে, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীর সাড়ে ৬ বছরের কারাদণ্ড ◈ আহত সেনা কর্মকর্তাকে সিএমএইচে দেখতে গেলেন প্রধানমন্ত্রী ◈ গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেলসহ আটক ২ ◈ হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু ◈ ঢাকায় বন্ধুর বাসার পাশে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর মরদেহ

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২০, ০৮:১০ সকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০২০, ০৮:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টাঙ্গাইলে এবার এম্বু‌লেন্স চাল‌কের দে‌হে করোনা শনাক্ত

সাইফুল সানি, সখীপুর (টাঙ্গাইল) প্র‌তি‌নি‌ধি: [২] ওই এম্বু‌লেন্স চাল‌কের নাম সোনা মিয়া (৩৫)। সে সখীপুর পৌরসভার ৬নং ওয়া‌র্ডের বা‌সিন্দা ম‌জিবর রহমা‌নের ছে‌লে। সোমবার সকা‌লে ওই চাল‌কের দে‌হে ক‌রোনা শনা‌ক্তের বিষয়‌টি উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সের আবা‌সিক মে‌ডি‌কেল অ‌ফিসার (আরএমও) শাহীনুর আলম নিশ্চিত করেছেন।

[৩] এ নিয়ে সখীপুর উপজেলায় মোট ৭ জনের দে‌হে করোনা শনাক্ত হলো।

[৪] জানা যায়, আক্রান্ত সোনা মিয়া তার নিজস্ব মা‌লিকার এম্বু‌লেন্স নিজেই পরিচালনা ক‌রেন। গত ১৩ এ‌প্রিল রা‌তে সখীপু‌রের ব‌নের ভেতর খো‌ঁজে পাওয়া আ‌লো‌চিত সেই ম‌হিলা‌কে সোনা মিয়ার এম্বু‌লে‌ন্সে ক‌রেই প্রথমে ঢাকার কু‌য়েত মৈত্রী হাসপাতাল ও প‌রে ঢাকা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নেওয়া হয়। অবশ্য প‌রে মান‌সিক ভারসাম্যহীন ওই ম‌হিলার ক‌রোনা রি‌পোর্ট নে‌গে‌টিভ এ‌সে‌ছিল।

[৫] এদিকে খবর পে‌য়ে করোনা পজিটিভ সোনা মিয়ার বাড়ির আশপাশের বা‌সিন্দা‌দের ম‌ধ্যে আতঙ্ক দেখা দি‌য়ে‌ছে।

[৬] উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সের আবা‌সিক মে‌ডি‌কেল অ‌ফিসার (আরএমও) শাহীনুর আলম ব‌লেন, ক‌রোনা শনাক্ত হওয়া সোনা মিয়ার ম‌ধ্যে ভাইরা‌সের তেমন কো‌নো লক্ষণ দেখা যায়‌নি। তা‌কে প‌রিবারসহ বা‌ড়ি‌তেই কোয়া‌রেন্টাই‌নে থাক‌তে বলা হয়ে‌ছে। চি‌কিৎসকরা তার স‌ঙ্গে নিয়‌মিত যোগা‌যোগ রে‌খে চি‌কিৎসা পরামর্শ দি‌বে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ