শিরোনাম
◈ জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ত্রুটির বিষয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ ◈ কর্মীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা, বহিষ্কার জামায়াতের আরেক নেতা ◈ বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন ◈ চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সম্পর্কে বাণিজ্য, বিনিয়োগ ও দক্ষতা উন্নয়নে জোর ◈ প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন স্থগিত: আইনি জটিলতায় ক্ষোভে ফুঁসছেন সাধারণ প্রযোজকরা ◈ ৪৯ বছর পর জিতল পাকিস্তান ◈ যানজট থেকে ড্রোন—বিমানবন্দরের নিরাপত্তায় একগুচ্ছ নতুন সিদ্ধান্ত ◈ ভারত আওয়ামী লীগকে কার্যক্রম চালাতে দিলে সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে: শামা ওবায়েদ ◈ হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রের জন্য নতুন শর্ত দিল ইরান

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২০, ০৪:১৩ সকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০২০, ০৪:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুর্গম পাহাড়ে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী পৌঁছে দিচ্ছে সেনাবাহিনী

ইসমাঈল হুসাইন ইমু : [২] করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী সাধারণ ছুটি আর লকডাউন চলছে। আর এ পরিস্থিতিতে কর্মহীন হয়ে চরম বিপাকে পড়েছেন পাহাড়ের খেটে খাওয়া প্রান্তিক জনগোষ্ঠী। কঠিন এ সময়ে খাগড়াছড়ির কর্মহীন মানুষের মুখে খাদ্য তুলে দিতে কাঁধে অস্ত্র নিয়েই খাদ্য সহায়তা নিয়ে বাড়ি বাড়ি ছুটছে সেনা সদস্যরা।

[৩] খাদ্য সহায়তার অংশ হিসেবে পবিত্র রমজান মাসকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড় ও আশেপাশের এলাকায় সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন চট্টগ্রাম অঞ্চলের জিওসি’র পক্ষ থেকে খাদ্য সহায়তার পাসাপাশি ইফতার সামগ্রী বিতরণ করেছে সিন্দুকছড়ি জোনের গুইমারা সাব জোন।

[৪] রোববার রামগড়ের নাকাপা, নাবাঙ্গা ও মহাবুব নগরসহ রামগড়ের প্রত্যন্ত অঞ্চলে শতাধিক গৃহবন্দি, কর্মহীন ও দুস্থ-অসহায় মানুষের বাড়ি বাড়ি ইফতার সামগ্রী বিতরণ করে গুইমারা সাব জোন কমান্ডার মেজর জুনায়েদ বিন কবির জি এর নেতৃত্বে সেনা সদস্যরা।

[৫] সেনা কর্মকর্তারা জানান, করোনা দুর্যোগে সাধারণ মানুষ যেন ঠিকমতো ইফতার করতে পারেন সেজন্য সেনা সদস্যরা প্রত্যন্ত অঞ্চলে কর্মহীন, নিম্নআয়ের দুস্থ ও অসহায় মানুষ খুঁজে বের করেন এবং ইফতার ও খাদ্য সামগ্রী তাদের বাসা পর্যন্ত পৌঁছানো নিশ্চিত করেন।

[৬] করোনা পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চললে নিজে সুস্থ থাকার পাশাপাশি পরিবার ও সমাজকে নিরাপদ রাখা সম্ভব। যে কোনো পরিস্থিতিতে পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলের গরিব ও দুস্থ মানুষদের সেনাবাহিনী অতীতের মতো আগামীতেও পাশে থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়