শিরোনাম
◈ একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব ◈ ২৪ ঘণ্টায় ১৬ জেলায় দুর্ঘটনায় নিহত ৩৪, আহত শতাধিক ◈ এক শ্রেণির মানুষ বিএনপির বিরুদ্ধে অবান্তর কথা ও মিথ্যাচার করছে: রিজভী ◈ কুমিল্লাসহ দেশের বিভিন্ন দুর্ঘটনায় শোক প্রকাশ, তদন্ত ও নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ শত্রুর জন্য আসছে নতুন ‘চমক’: ইরানের হুঁশিয়ারি ◈ বাহরাইনে বড় হামলাটি ‌‌‘ইরান নয় যুক্তরাষ্ট্রই চালিয়েছিল’, মিলল চাঞ্চল্যকর তথ্য ◈ জিয়া পরিবারের চেয়ে নির্যাতিত বাংলাদেশে কেউ ছিল না: আইনমন্ত্রী ◈ বিয়ের গহনা বহনে সর্বোচ্চ নিরাপত্তা দেবে পুলিশ : ডিবিপ্রধান ◈ যুদ্ধের প্রভাব: চট্টগ্রামে জ্বালানি সরবরাহে অস্থিরতা, ২৩ দিনে ২৫ জাহাজ পৌঁছেছে, পথে আরও ২টি ◈ ৪৮ ঘণ্টার আলটিমেটাম: হরমুজ না খুললে ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২০, ০৬:১৩ সকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০২০, ০৬:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাকার পথে চীনা চিকিৎসক-নার্স-টেকনিশিয়ান

ডেস্ক রিপোর্ট : [২] নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় চীনের একটি চিকিৎসকদল, নার্স ও টেকনিশিয়ান ঢাকায় আসছেন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। আজ রোববার মাহে রমজান উপলক্ষে এক বার্তায় তিনি এ তথ্য জানান।

[৩] পবিত্র ধর্মীয় মাস রমজান উপলক্ষে দেওয়া বার্তায় সবাইকে শুভেচ্ছা জানান লি জিমিং। এ ছাড়া শুভেচ্ছা বার্তায় সারা বিশ্বে চলমান করোনা দুর্যোগের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, ‘এই দুর্যোগ মোকাবিলায় চীন তার বন্ধুদেশ বাংলাদেশের পাশে রয়েছে। করোনা মোকাবিলায় চীন বাংলাদেশকে সর্বোচ্চ সহযোগিতা করে যাবে।’

[৪] লি জিমিং বলেন, ‘করোনা মোকাবিলায় চীনের বিশেষজ্ঞ মেডিকেল টিম দল ঢাকার পথে রয়েছে। এই দলে চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ানরা রয়েছেন।’

[৫] শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রদূত জানান, এর আগে গত ২২ ফেব্রুয়ারিতে দ্রুত করোনা শনাক্ত করতে চীন সরকার বাংলাদেশকে ৫০০ কিট দিয়েছিল। ওই সময় থেকে চীনের সরকারসহ বিভিন্ন পর্যায়ের সংস্থা এবং সামাজিক সংগঠন বাংলাদেশকে করোনা মোকাবিলায় সহযোগিতা করে আসছে। চীনের জ্যাক মা এবং আলি বাবা ফাউন্ডেশন এরই মধ্যে এই সংকট মোকাবিলায় প্রচুর পরিমাণে চিকিৎসা সরঞ্জাম দিয়েছে। এ ছাড়া এই দুর্যোগে বাংলাদেশের একাধিক শিবিরে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য চীন ত্রাণ সহায়তা পাঠিয়েছে বলেও জানান তিনি।আমাদের সময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়