শিরোনাম
◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার ◈ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট ◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, ম‌্যান‌চেস্টার ইউনাইটেড‌কে হারা‌লো অ‌্যাত‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ ময়মনসিংহে স্কুলে শিক্ষক–শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, পরে যা জানা গেল ◈ ফরিদপুর মেডিকেলে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয়! ◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি ◈ ইমরান খানের শক্ত ঘাঁটি অবরুদ্ধ করেছে পাকিস্তান, এর ফল উল্টো হতে পারে

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২০, ০৪:২৪ সকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০২০, ০৪:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমাকে বড্ড বিরক্ত করছো তোমাকে ব্লক করে দেবো, ভারতীয় তারকাকে ক্রিস গেইলের হুমকি!

স্পোর্টস ডেস্ক : [২] এমনিতে তিনি বেশ খোশমেজাজি। মাঠ এবং মাঠের বাইরে ক্রিকেটভক্তদের মনোরঞ্জন করার ক্ষেত্রে তার জুড়ি মেলা ভার। কখনও সুন্দরী রমণীদের সঙ্গে পুল পার্টি করে নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেন, তো কখনও লাইভ টিভিতেই সঞ্চালিকাকে ডেটিংয়ের প্রস্তাব দিয়ে দেন নির্দ্বিধায়। আইপিএলের সূত্রে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গেও বেশ ভাল সম্পর্ক তার। ঠিক ধরেছেন কথা হচ্ছে ক্রিস গেইলের। ক্যারিবিয়ান তারকাই এবার যুজবেন্দ্র চাহালকে সোশ্যাল মিডিয়ায় ব্লক করে দেওয়ার কথা বললেন।

[৩] নেটদুনিয়ায় বেশ অ্যাকটিভ চাহাল। দারুণ জনপ্রিয় তার চাহাল টিভি শোও। লকডাউনে বাড়িতে বসে এখন আরও বেশি অ্যাকটিভ হয়ে উঠেছেন তিনি। অনেকখানি সময় কাটাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। আর তাতেই নাকি বিরক্ত গেইল। ইনস্টাগ্রাম লাইভে তিনি ভারতীয় বোলারকে বলেন, আমি টিকটককে বলবো তোমায় যেন ব্লক করে দেয়। সোশ্যাল মিডিয়ায় আসলেই তুমি বড্ড বিরক্ত করো। এক্ষণি তোমার নেটদুনিয়া থেকে বিদায় নেওয়া উচিত। আমরা আর কেউই চাহালকে চাই না। জীবনে কখনও আর তোমার মুখও দেখতে চাই না। আমি তোমায় ব্লক করে দিচ্ছি। - সংবাদ প্রতিদিন

[৪] তবে গোটা বিষয়টিই যে ক্যারিবিয়ান তারকা নেহাত মজার ছলে বলেছেন, সে নিয়ে কোনও সন্দেহ নেই। আসলে মাঝে মধ্যেই মজার মজার ভিডিও পোস্ট করছেন চাহাল। তার কাণ্ড-কারখানা দেখেই এই মন্তব্য করেছেন গেইল। এর আগে প্রোটিয়া তারকা এবি ডিভিলিয়ার্সের সঙ্গে ভিডিও চ্যাটে বিরাট কোহলির মুখেও শোনা যায় চাহাল প্রসঙ্গ। ভারত অধিনায়ক আবার তাকে ‘জোকার’ বলে সম্বোধন করেছিলেন। এবিকে চাহালের টিকটক ভিডিওগুলি দেখতেও বলেছিলেন কোহলি।

[৫] করোনার জেরে সমস্ত স্পোর্টস ইভেন্টে তালা পড়ে গিয়েছে। ফলে লকডাউনে বাড়িতে বসেই সময় কাটছে ক্রিকেটারদের। তারই মধ্যে সমর্থকদের সঙ্গে যোগাযোগ রাখতে এবং তাদের বাড়িতে রাখতে ইনস্টাগ্রামে লাইভ চ্যাট করছেন তারা। -এনডিটিভি

  • সর্বশেষ