শিরোনাম
◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী ◈ প্রকাশ্যে ঘুষ গ্রহণকে ‘যৌক্তিক’ দাবি করা সেই এএসআই প্রত্যাহার ◈ এলপিজির নির্ধারিত দাম নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নজরদারির নির্দেশ ◈ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, চীন-ভারত-দক্ষিণ কোরিয়ায় প্রবৃদ্ধি ◈ কাশ্মীরে ৬০০ ‘বাংলাদেশি’ শনাক্তের দাবি ভারতের, ১৫০ জনকে পশ্চিমবঙ্গে নিয়ে ‘পুশ ইন’ প্রস্তুতি! ◈ প‌থে থাকা ২০ লাখ শিশু নেই সরকারের খাতায় ◈ ফিফা আসিয়ান কাপে ইন্দোনেশিয়া চ‌্যা‌ম্পিয়ন ◈ ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে দীনেশ ত্রিবেদীর দৌড়ঝাঁপ, তারেক রহমানকে দিল্লি নিতে ভারতের তৎপরতা! ◈ ‌ফ্রা‌ন্সের বা‌জিমাত, ১৪ মিনিটে বেল‌জিয়াম‌কে দি‌লো চার গোল ◈ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে লাওস

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২০, ০৬:২৮ সকাল
আপডেট : ২৬ এপ্রিল, ২০২০, ০৬:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধোনিকে অধিনায়ক করে ভারত ও দক্ষিণ আফ্রিকার যৌথ একাদশ বাছলেন কোহলি ও ডিভিলিয়ার্স

স্পোর্টস ডেস্ক : [২] নেই কাজ তো খই ভাজ। লকডাউনে অনেকটা সেভাবেই সময় কাটছে ক্রিকেট জগতের তারকাদের। কেউ রাঁধছেন, কেউ বাড়ির কাজ সামলাচ্ছেন আবার কেউ ফিটনেসে বাড়তি সময় দিচ্ছেন। তবে এই লকডাউনের মওশুমে ক্রিকেটারদের সোশ্যাল মিডিয়ায় সক্রিয়তা আগের তুলনায় অনেক বেশি।

[৩] মাঝে মাঝেই ইনস্টাগ্রামে একে অপরের সঙ্গে গল্পে মত্ত হয়ে যাচ্ছেন ক্রিকেটাররা। তেমনই এক ইনস্টাগ্রাম লাইভ চ্যাটে ভারত ও দক্ষিণ আফ্রিকার সেরা একাদশ বানালেন দুই দেশের ক্রিকেটের ‘পোস্টার বয়’ বিরাট কোহলি এবং এবি ডিভিলিয়ার্স। সেই যৌথ একাদশে জায়গা পেলেন ৭ জন ভারতীয়। - সংবাদ প্রতিদিন

[৪] নিজেদের বাছাই করা যৌথ একাদশের অধিনায়ক হিসেবে ধোনিকে (গঝ উযড়হর) বেছেছেন আরসিবির দুই তারকা। দলেও আধিপত্য ভারতীয়দেরই। ওপেনার হিসেবে দলে সুযোগ পেয়েছেন সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। তার সঙ্গী এই প্রজন্মের অন্যতম সেরা ওপেনার রোহিত শর্মা। গ্রায়েম স্মিথ, বীরেন্দ্র শেহওয়াগরা বাদ পড়েছেন। ৩ নম্বরে ব্যাটিং করতে আসছেন কোহলি নিজে। আর চারে ডিভিলিয়ার্স নিজে। এই দুই তারকার পর ৫ নম্বরে ব্যাটিং করতে আসছেন বিশ্বের সর্বকালের অন্যতম সেরা অল-রাউন্ডার জ্যাক কালিস।
এরপরই ব্যাট করতে আসছেন টিম ইন্ডিয়ার জোড়া বিশ্বকাপ জয়ের নায়ক যুবরাজ সিং। সাত নম্বরে ব্যাটিং করবেন অধিনায়ক ধোনি। পেস বিভাগে নেতৃত্বে দুই প্রোটিয়া বোলার। একজন কাগিসো রাবাদা আরেকজন ডেল স্টেইন। ভারতীয় পেসারদের মধ্যে জায়গা পেয়েছেন জশপ্রীত বুমরাহ। দলের একমাত্র স্পিনার খানিকটা অবাক করার মতো হলেও যুজবেন্দ্র চাহাল। হরভজন, অশ্বিনদের বাদ দিয়ে তাকেই নিয়েছেন দুই আরসিবি তারকা। দলের কোচ হিসেবে বেছে নেওয়া হয়েছে গ্যারি ক্রিস্টেনকে।

[৫] উল্লেখ্য ওই ইনস্টগ্রাম চ্যাটেই আরও একটি বড় ঘোষণা করেছেন দুই তারকা। করোনা ত্রাণের অর্থ তোলার জন্য ২০১৬ আইপিএলে নিজেদের ব্যবহার করা জার্সি নিলামে তুলবেন এবি এবং বিরাট। -জি নিউজ

  • সর্বশেষ