শিরোনাম
◈ বড় দুঃসংবাদ লোডশেডিং নিয়ে! ◈ চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু ◈ হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মোট মৃত্যু ৯৬০ ◈ নভেম্বরে তুরস্ক সফর করতে পারেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে ঢুকে বিজিবিকে লক্ষ্য করে গুলি, ভারতীয় নাগরিক আটক ◈ নিরাপত্তা নিয়ে শঙ্কার মধ্যেই রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া ◈ নিখোঁজের ২ দিন পর চট্টগ্রামে স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন উদ্ধার ◈ প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে নেওয়ার বিষয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান ◈ আকস্মিক বন্যায় ভেসে আসা মৃতদেহ থেকে কানের দুল চুরি, ভিডিও ভাইরাল! ◈ নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৪৭৫, নিখোঁজ ৯০০; নতুন বিপর্যয়ের শঙ্কা

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২০, ০৫:১৫ সকাল
আপডেট : ২৬ এপ্রিল, ২০২০, ০৫:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাকায় অস্ট্রেলিয়ান হাইকমিশনে ১০৫তম অ্যানজাক দিবস পালিত

কূটনৈতিক প্রতিবেদক : [২] ঢাকায় অস্ট্রেলিয়ান হাইকমিশনার জেরেমি ব্রুয়ার যুদ্ধে নিহত অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সেনা ও নারীদের প্রতি
শ্রদ্ধা নিবেদন করেন।
৩ শনিবার দিবসটি স্মরণে অস্ট্রেলিয়ান হাইকমিশনে ছোট পরিসরে শ্রদ্ধা নিবেদন করা হয়।
৪ এক বার্তায় অস্ট্রেলিয়ান হাইকমিশনার বলেন, গ্যালিপোলি অভিযানের সময় অ্যানজাকরা প্রতিকূলতা, কর্তব্যনিষ্ঠা ও আত্মত্যাগের ক্ষেত্রে সাহসের জন্য সুনাম অর্জন করেন।
৫ অভিযানের আট মাসে আট হাজারেরও বেশি অস্ট্রেলিয়ান সৈন্য মারা যান।
৬ আর ২ হাজার ৭০০ এর বেশিনিউজিল্যান্ডের সৈন্য মারা যান।
৭ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বার্মা অভিযানে নিহত অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ৩০ জন এয়ারম্যানের চট্টগ্রাম ও কুমিল্লায় যুদ্ধ সমাধিক্ষেত্রে রয়েছে।
৮ হাইকমিশন জানায়, ১৯১৫ সালের ২৫ এপ্রিল অস্ট্রেলিয়ান ও নিউজিল্যান্ড আর্মি কোরের (অ্যানজাক) সৈন্যরা তুরস্কের গ্যালিপোলিতে অবতরণ করে।
৯ সেবারই প্রথম অস্ট্রেলিয়ান সেনারা একজাতি হিসেবে একসঙ্গে লড়াই করেছিলেন।
  • সর্বশেষ