শিরোনাম
◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর ◈ পাকিস্তানের দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান ◈ প্রধানমন্ত্রীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন নরেন্দ্র মোদি

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২০, ১০:১১ দুপুর
আপডেট : ২৬ এপ্রিল, ২০২০, ১০:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টিকটকে স্বল্প পোশাকে নাচের ভিডিও পোস্ট করে বিতর্কে নুসরাত (ভিডিও)

তন্নীমা আক্তার : [২] স্বল্প পোশাকে টিকটক ভিডিও করে ফের বিতর্কের মুখে অভিনেত্রী তথা বসিরহাটের সাংসদ নুসরাত জাহান।

[৩] বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, তার কেন্দ্র বসিরহাটের অন্তর্গত বাদুড়িয়ায় দিন কয়েক আগে পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ হয়েছে, সেই পরিস্থিতিতে কী করে নিশ্চিন্তে টিকটক ভিডিয়ও বানিয়ে যাচ্ছেন? তা নিয়ে প্রশ্ন তুললেন নেটিজেনদের একাংশ।

[৪] গত বৃহস্পতিবার টিকটকে একটি ভিডিয়ও পোস্ট করেন নুসরাত। সেখানেই হটপ্যান্ট এবং ক্রপটপে #স্যাভেজ চ্যালেঞ্জে অংশ নেন তিনি। শুধু তাই নয়, একই চ্যালেঞ্জ নিতে ট্যাগ করেন মিমি চক্রবর্তী এবং শ্রাবন্তীকে। এর পরেই শুরু হয় বিতর্ক। কমেন্ট সেকশনে বইতে থাকে সমালোচনার ঝড়।

[৫] অনেকেই নুসরাতকে সরাসরি উল্লেখ করে বলেন, “টিকটক করার সময় অনেক আছে ম্যাডাম। এ বার একটু মানুষের পাশে দাঁড়ান।” যদিও বিতর্কের মাঝেই ৫ লক্ষ ১১ হাজার ৬০০ জন মানুষ দেখে ফেলেছেন নুসরাতের টিকটক নাচ। ফেসবুক, ইউটিউব-সহ অন্যান্য সোশ্যাল মিডিয়াতেও এই নাচ এখন ভাইরাল।

[৬] যদিও ট্রোলিংকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে ফেসবুকে শুক্রবার আরও একটি নাচের ভিডিও পোস্ট করেছেন নুসরাত। সেই ভিডিওর ক্যাপশনে ট্রোলারদের কার্যত বুড়ো আঙুল দেখিয়ে নুসরাত লেখেন, “এক জন শিল্পীর কাজ বিনোদন প্রদান করে যাওয়া। হ্যাপি ট্রোলিং, ট্রোলারস”।

[৭] কিছু দিন আগে ইনস্টাগ্রামে রান্নার ভিডিও পোস্ট করেও ট্রোলের মুখে পড়তে হয়েছিল নুসরাতকে। ‘মানুষ না খেয়ে রয়েছেন, আর আপনি জনপ্রতিনিধি হয়ে মুখরোচক রান্নার পোস্ট দিচ্ছেন কী করে’? প্রশ্ন তুলেছিলেন নেটাগরিকদের অনেকেই।

https://www.tiktok.com/@nusratchirps/video/6818589096630291713

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়