শিরোনাম
◈ দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিহাস গড়লেন জার্মা‌নির আ‌লেকজান্ডার জভেরেভ ◈ ইংল‌্যা‌ন্ডে ভরাডুবির পর জোড়া শাস্তিও পেলো পাকিস্তান ক্রিকেট দল ◈ ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত ◈ আর্থিক খাতের স্থিতিশীলতায় ১,২৭৬ কোটি টাকার প্রকল্প ◈ নতুন পে-স্কেলের গেজেট নিয়ে উদ্বেগ, খসড়া এখনো আইন মন্ত্রণালয়ে যায়নি ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, চলতি বছরে প্রাণ গেল ১৫৭ জনের ◈ ৭ ধাপে ইউপি নির্বাচন, ৮০ উপজেলায় ভোট শুরু ১২ নভেম্বর ◈ সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ◈ সুটকেসে নারীর খণ্ডিত মরদেহ, উদঘাটন হলো হত্যার রহস্য ◈ ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২০, ০৮:৪৬ সকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০২০, ০৮:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জনসমাগম নিয়ন্ত্রণে ড্রোনে নজরদারি চালাচ্ছে সাতক্ষীরা পুলিশ

মাহমুদুল আলম : [২] সাতক্ষীরা জেলায় এখনো কারো শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়নি। দেশে করোনামহামারি চলা অবস্থায় জেলার এই চিত্র হয়তো স্বস্তিকর।

[৩] তাই বলে ভাবলেশহীন নয় জেলা পুলিশ। করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে জনসমাগম নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চালাচ্ছে তারা। শুধু তাই নয়, যেখানে যাওয়া সম্ভব হচ্ছে না সেখানে নজরদারি নিশ্চিত করতে ব্যাবহার করা হচ্ছে ড্রোন।

[৪] একাত্তর টিভিতে সম্প্রচারিত এ সংক্রান্ত এক প্রতিবেদনে পুলিশ সদস্যরা বলছেন, ড্রোনের মাধ্যমে তথ্য সংগ্রহ করে আমরা অভিযান চালাই।সামাজিক দূরত্ব যারা মানছেন না, তাদের তথ্য সংগ্রহ করে আইনের আওতায় আনা এবং সচেতনতা বৃদ্ধির জন্যে আমাদের এই উদ্যোগ।

[৫] স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলছেন, পুলিশের এই উদ্যোগ জেলায় করোনা সতর্কতার কাজকে আরেক ধাপ এগিয়ে নেবে। তারা আরও বলছেন, আমরা নিজেরা যদি সচেতন না হই কোনভাবেই এই সমস্যা নিয়ন্ত্রণ করা সম্ভব না।

[৬] নিয়মিত টহল ছাড়াও পুলিশ কর্তৃপক্ষ দুস্থদের মধ্যে খাবার বিতরণ করছে বলেও প্রতিবেদনে বলা হয়।
[৭] জেলায় কারো শরীরে কোভিড-১৯ শনাক্ত না হলেও দুইজন আছেন আইসোলেশনে, আর সাতজন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন বলে তথ্য দেয়া হয়েছে প্রতিবেদনে।

  • সর্বশেষ