শিরোনাম
◈ প্রবাসীদের জন্য বড় সুখবর, নতুন ভিসা সুবিধা চালু করল সৌদি আরব ◈ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভাজনের কারণে গৃহযুদ্ধের ঝুঁকি, যেকোনো সময় ভেঙে পড়তে পারে ইসরায়েল: সিআইএ ◈ বিশ্বের সেরা ৫০০ শহরের তালিকা থেকে বাদ ঢাকা, পিছিয়েছে বাংলাদেশের সব বড় শহর! ◈ সেন্টমার্টিনে বিনামূল্যে খতনা করিয়ে অর্ধশতাধিক শিশুর ইনফেকশন ও রক্তক্ষরণ ◈ সোলার প্যানেল নাকি মিনি উইন্ড টারবাইন, বাড়ির জন্য কোনটি বেশি লাভজনক? ◈ বৃহস্পতিবার মিরপুর-আগারগাঁওসহ বিস্তীর্ণ এলাকায় ১০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে ◈ মে‌সি ম‌্যা‌জিক, গোল কর‌লেন করা‌লেন, জয়ের মঞ্চে মহাতারকার মহাবিদায়  ◈ টাকার বিনিময়ে কলরেকর্ড, লোকেশন ও এনআইডি তথ্য বিক্রি: ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার ◈ চট্টগ্রাম বন্দরে এবার ‘ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ’ ঘোষণায় আস্ত BMW ও ৫ খণ্ডিত ইসুজু ট্রাকের সন্ধান! ◈ উয়েফা নেশন্স লিগে  স্পেন ও ইংল্যান্ডের জয়

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২০, ০৭:৫০ সকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০২০, ০৭:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সন্ধ্যায় মানলেও , দিনে মানছেনা হোসেনপুরে লকডাউন: বাড়ছে সংক্রমণের ঝুঁকি

আশরাফ আহমেদ, হোসেনপুর প্রতিনিধি :[২] দেশে অন্যান্য স্থানের মতো ও কিশোরগঞ্জের হোসেনপুরে ঢিলেঢালা লকডাউনে বাড়ছে মারণঘাতি ভয়াবহ করোনাভাইরাস সংক্রমণের শঙ্কা।

[৩] উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার আভ্যন্তরীণ সড়কগুলোতে বৃদ্ধি পেয়েছে যানবাহন,তবে পৌরসভায় মানলেও গ্রামাঞ্চলের হাট-বাজারগুলোতে কোথাও সামাজিক দূরত্ব নির্দেশ মানা হচ্ছে না। এ ছাড়া গভীর রাত থেকে ভোর পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে সিএনজি, মাইক্রো, প্রাইভেটকার, অ্যাম্বুলেন্স যোগে হোসেনপুরে প্রবেশ করে বহু ব্যক্তি ও পরিবার। ফলে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে বলে অনেকেই ধারণা করছেন।

[৪] সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার এ পর্যন্ত তিনজন করোনাভাইরাস শনাক্তের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্রান্ত ব্যক্তির আশপাশের কয়েকটি পরিবারকে লকডাউন ঘোষণা করেন। পরে জেলা প্রশাসক কিশোরগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা করেন। এতে সম্পূর্ণ উপজেলা লকডাউনের আওতায় আসে। এ অবস্থায় করোনাভাইরাস সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করে মানুষকে ঘরে রাখতে রাজনৈতিক ও পুলিশ প্রশাসনের তৎপরতায় রাস্তায় যানবাহন এবং হাট-বাজারে মানুষের চলাচল অনেকটা কমে যায়।

[৫] কিন্তু সন্ধ্যার পরে উপজেলায় যান চলাচল, রাস্তায় লোকের সমাগম, দোকানপাট বন্ধ থাকলেও দিনের বেলায় দোকানপাট খোলা,যান চলাচল ও অযথায় লোকের ঘোরাঘুরি বাড়ছে।

[৬] লকডাউনের ঘোষনায় সাপ্তাহিক হাট বাজার বন্ধ থাকার কথা থাকলেও দুপুর ২টা পর্যন্ত কাচা বাজার ও ভোগ্য পণ্যের বাজারে তিল ধারনের জায়গা থাকে না। কিন্তু কোথাও মানা হয় না সামাজিক দূরত্ব। ফলে মরণঘাতি করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে।

[৭] হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মুস্তাফিজুর রহমান বলেন, মানুষকে ঘরে রাখতে পুলিশের চেষ্টা অব্যাহত। তবে পুলিশি তৎপরতার পাশাপাশি জনসচেতনতা ছাড়া মানুষকে ঘরে রাখা কঠিন। পুলিশ জনসচেতনতা সৃষ্টিতেও কাজ করছে।সম্পাদনা: ইস্রাফিল হাওলাদার

  • সর্বশেষ