শিরোনাম
◈ গোয়েন্দা নথিতে চাঞ্চল্যকর তথ্য: পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নাকচ করেনি সৌদি ◈ দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি ◈ ডিমের বাজারে অস্বাভাবিক দাম ও কৃত্রিম সংকট নিয়ে কড়া বার্তা বাণিজ্যমন্ত্রীর, ব্যবসায়ীদের যা বললেন ◈ জার্মানিতে দক্ষ পেশাজীবীদের জন্য ৬ লাখ ৫০ হাজার চাকরি, আবেদন করতে পারবেন যারা ◈ আকাশসীমার জটিলতা কাটল, ১ অক্টোবর থেকে আসছে রূপপুরের ইউরেনিয়াম ◈ সন্ত্রাসীদের বিরুদ্ধে যেকোনো হামলার জন্য প্রস্তুত: পাকিস্তানকে রাজনাথ সিংয়ের কড়া বার্তা ◈ এবার লাইভে এসে স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া বার্তা দিলেন সালমান মুক্তাদির! (ভিডিও) ◈ অর্থনৈতিক দৃশ্যপট বদলে যাবে: ৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার ◈ আদালতে হাজিরা শেষে প্রিজন ভ্যান থেকে পালাল ‘পিচ্চি রাজা’ ◈ কারিগরি শিক্ষায় ‘শিখবে-তৈরি করবে-আয় করবে’ মডেলের প্রস্তাব

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২০, ০৬:২০ সকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০২০, ০৬:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনায় মারা গেলেন জনপ্রিয় মার্কিন র‌্যাপার ফ্রেড দ্য গডসন

মহসীন কবির : করোনাভাইরাসে মারা গেলেন যুক্তরাষ্ট্রের আরও এক সংগীতশিল্পীর র‌্যাপার ফ্রেড দ্য গডসন। করোনা সংক্রমণজনিত কারণে মাত্র ৩৫ বছর বয়সেই চলে যেতে হলো এই র‌্যাপারকে। ফ্রেড দ্য গডসনের মৃত্যুর খবর সামাজিক মাধ্যমে জানিয়ে তার বন্ধু ডিজে সেলফ লেখেন, ‘ফ্রেডকে সবাই ভালোবাসতো এবং তার সম্পর্কে কোনো খারাপ কথা শুনিনি। তোমার আত্মা শান্তি পাক। চিরনিদ্রায় শায়িত থাকো আমার ভাই।’

এর আগে ফ্রেড দ্য গডসন’র করোনায় আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়লে তার স্ত্রী জানিয়েছিলেন, তার গায়ক স্বামীর শারীরিক অবস্থা ভালো নেই। যদিও মাঝে গডসন-এর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে শোনা যাচ্ছিল। শেষপর্যন্ত ২৩ এপ্রিল বৃহস্পতিবার করোনা বিরুদ্ধে লড়াইয়ে পরাজয় হয় গায়কের।

এমাসের শুরুর দিকে ইনস্টাগ্রামে গডসনের মুখে অক্সিজেন লাগানো অবস্থায় নিজের ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন, ‘আমি এই কোবিড-১৯ আক্রান্ত হয়ে এখানে আছি! দয়া করে আমার জন্য সকলে প্রার্থনা করবেন।’

এর আগে গত মার্চে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় মার্কিন গায়ক, গীতিকার ও গিটারিস্ট অ্যালান মেরিলের। মেরিলের মৃত্যুর দু’দিন আগে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় মার্কিন গায়ক জো ডিফি’র। এরপর এপ্রিলের শুরুর দিকে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন কিংবদন্তি জাজ পিয়ানোবাদক এবং শিক্ষক এলিস মার্সালিস জুনিয়র।

  • সর্বশেষ