শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২০, ০৪:৩০ সকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০২০, ০৪:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কারখানা খোলার সিদ্ধান্ত হয়নি তাই শ্রমিকদের গ্রাম থেকে ফিরিয়ে না আনার অনুরোধ বিজিএমইএ’র

মো. আখতারুজ্জামান : [২] করোনাভাইরাসের এ প্রাদুর্ভাবে কারখানার শ্রমিকদের ঝুঁকির কথা চিন্তা করে শুক্রবার রাতে বিজিএমইএ’র ওয়েবসাইটে তাদের সদস্যদের উদ্দেশে এক নির্দেশনায় দিয়েছে।

[৩] তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি তাদের নির্দেশনায় বলেছে, অর্থনীতিকে চলমান রাখতে সার্বিক পরিস্থিত বিবেচনায় পোশাক কারখানা খোলা রাখার নির্দেশনা দেবে বিজিএমইএ। সেই নির্দেশনা না পাওয়া পর্যন্ত যেসব শ্রমিক গ্রামে আছে, তাদের ঢাকায় আসতে না বলার জন্য অনুরোধ করা হলো।

[৪] বিজিএমইএ বলছে, পরিস্থিতি একটু সাভাবিক হলে কারখানা সীমিত আকারে খোলা রাখা যাবে। তবে সেটা বলে দেয়া হবে। প্রথম ধাপে কারখানার আশপাশে যেসব শ্রমিক রয়েছে, তাদেরই কাজে যোগদান করতে বলা যাবে।

[৫] তারা জানিয়েছে, সেই সময় মানবিক দৃষ্টিকোণ বিবেচনায় কোনো শ্রমিক ছাঁটাই না করার অনুরোধ করেছে পোশাক মালিকদের সংগঠনটি। এছাড়া বিরূপ পরিস্থিতিতে শ্রমিকদের ঢাকায় নিয়ে আসা হলে বিজিএমইএর পক্ষ থেকে কোনো সহায়তা করা হবে না বলে জানানো হয়েছে।

[৬] ২২ এপ্রিল সরকারি আদেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির মধ্যে চলমান সাধারণ ছুটি আরও ১০ দিন বাড়ানো হয়েছে। আগামী ২৬ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়