শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২০, ১০:১৪ দুপুর
আপডেট : ২৫ এপ্রিল, ২০২০, ১০:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সোনু নিগমের আজান বিতর্কে নতুন মোড়

তন্নীমা আক্তার : [২] লকডাউনের এই মুহূর্তে দুবাইতে সপরিবারে আটকে রয়েছেন সোনু নিগম। এই পরিস্থিতিতে নতুন করে মাথাচাড়া দিয়েছে ২০১৭ সালে সোনু নিগমের আজান বিতর্ক। ২০১৭তে মাইক বাজিয়ে আজান নিয়ে প্রতিবাদ করে তোপের মুখে পড়েছিলেন সোনু। সম্প্রতি, কিছু নেটিজেন পুরনো সেই বিতর্ক উস্কে দিয়েছেন।

[৩] বর্তমান বিশ্বমহামারীর এই সময় সোনু নিগমের যে বক্তব্য প্রকাশ্যে এসেছে তাতে সোনু বলেছেন, ''বর্তমান এই সময় সবাই একসঙ্গে মিলে এই অদৃশ্য শত্রুকে হারানো উচিত। এর থেকে বেশি গুরুত্বপূর্ণ এই মুহূর্তে আর কিছুই হতে পারে না।''

[৪] পাশাপাশি, নিজের ইনস্টা হ্যান্ডেলে সোনু নিগম একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে সোনুু নিগম বলেছেন, ''অনেকেই আমাকে ঠিক করে জানেন না, সেকারণেই তাঁরা ঠিক বুঝতে পারেন না। আর আমি এটা খারাপভাবে নিই না, কারণ ওনারা তো ঠিক করে আমাকে জানেনই না। তবে যাঁরা পাশে থেকেছেন তাঁদের ধন্যবাদ। আমার গুরু আমায় শিখিয়েছিলেন যে সম্মান দেয়, সেই আবার কখনও অসম্মান করে বসে।'' তবে সোনু যে এই বক্তব্য টুইটারে নতুন করে ওঠা আজান বিতর্ক নিয়েই রেখেছেন, তা অবশ্য তিনি স্পষ্ট করেননি। প্রসঙ্গত ২০১৭ সালে ওই বিতর্কের পরই তিনি টুইটার অ্যাকাউন্ট ডিলিট করেছিলেন।

[৫] সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সোনুকে নেটিজেনদের প্রশ্ন তোলেন, সোনু এখন দুবাইয়ে রয়েছেন। দুবাই মুসলিম প্রধান দেশ। সেখানে তো তাকে রোজ আজান শুনতে হচ্ছে। এখন কেন বিরোধিতা করছেন না সোনু? অনেকে আবার সোনুর পুরোনো টুইটের স্ক্রিনশট দুবাই পুলিশকে ট্যাগ করছেন। এবং দুবাই পুলিশের কাছে তারা আবেদন জানিয়েছেন, সোনুকে গ্রেপ্তার করা হোক৷

  • সর্বশেষ
  • জনপ্রিয়