শিরোনাম
◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে বন্ধ ট্রেন চলাচল, পরে স্বাভাবিক ◈ ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী ◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী ◈ প্রকাশ্যে ঘুষ গ্রহণকে ‘যৌক্তিক’ দাবি করা সেই এএসআই প্রত্যাহার ◈ এলপিজির নির্ধারিত দাম নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নজরদারির নির্দেশ ◈ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, চীন-ভারত-দক্ষিণ কোরিয়ায় প্রবৃদ্ধি ◈ কাশ্মীরে ৬০০ ‘বাংলাদেশি’ শনাক্তের দাবি ভারতের, ১৫০ জনকে পশ্চিমবঙ্গে নিয়ে ‘পুশ ইন’ প্রস্তুতি!

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২০, ০১:৪৭ রাত
আপডেট : ২৫ এপ্রিল, ২০২০, ০১:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বজুড়ে মুসলমানদের রমজানের শুভেচ্ছা জানিয়েছেন জাস্টিন ট্রুডো

শাহনাজ বেগম : [২] কানাডার প্রধানমন্ত্রী শুক্রবার পবিত্র রোজার শুরুতে তার টুইট বার্তায় জানান, এই বছর ঘরে বসে কানাডা ও বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমরা রোজা রাখা শুরু করছেন এবং মাসজুড়ে মানুষ ইবাদত করবেন। ঐতিহ্যগতভাবে সম্মিলিত সমাবেশের সময় এটি কিন্তু করোনা মহামারীর কারণে এবারের রমজান পালন হবে সম্পূর্ণ আলাদা। আনাদুলু, টারকিশ প্রেস

[৩] তিনি বলেন, কানাডার মুসলিমরা সব সময়ই আমাদের এই দেশকে অপেক্ষাকৃত ভালো ও শক্তিশালী হিসেবে গড়ে তুলতে অবদান রাখে এবং এ মাসেও এর ব্যতিক্রম হবে না।

[৪] যারা রোজা রেখে অন্যদের সেবা দিয়ে যাচ্ছেন, প্রবীণদের খাদ্য সহায়তা দিচ্ছেন, তাদের কথা স্বরণ করে ট্রুডো বলেন, কেনাকাটার জন্য সপ্তাহে একবার বাইরে যান এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন।

[৫] দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২ হাজার ১৪৭ জন এবং আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ১১০ জন।

  • সর্বশেষ