শিরোনাম
◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২০, ০৬:৪৮ সকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০২০, ০৬:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা হত্যার ঘাতক সন্দেহে পশ্চিমবঙ্গে আটক বৃদ্ধের জিন পরীক্ষা

দেবদুলাল মুন্না: [২] এ সত্তরোর্ধ বৃদ্ধই প্রকৃত ঘাতক রিসালদার (বরখাস্ত) মোসলেউদ্দিন কিনা তা নিশ্চিত করতে জিন পরীক্ষা করার পর নিশ্চিত হওয়া যাবে বলে ভারতের আনন্দবাজার পত্রিকা জানিয়েছে।

[৩] এ পত্রিকায় গত বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, রোববার মধ্যরাতে উত্তর ২৪ পরগনার বেরি গোপালপুর সীমান্ত দিয়ে বাংলাদেশি গোয়েন্দাদের হাতে তুলে দেওয়া হয় বলে দাবি করেছে ভারতীয় গোয়েন্দা সংস্থার একটি সূত্র।প্রায় ৪৮ ঘণ্টা যৌথ জেরায় ওই বৃদ্ধকে মুজিব-ঘাতক বলেই মনে হয়েছে ভারতীয় গোয়েন্দাদের। কিন্তু তার পরেও পরিচয় সুনিশ্চিত হতে বাংলাদেশে বসবাসকারী মোসলেউদ্দিনের নিকট আত্মীয়দের জিনের সঙ্গে বৃদ্ধের জিন মিলিয়ে দেখা হচ্ছে। ভারতীয় গোয়েন্দাদের দাবি, পরিচয় নিশ্চিত না-হলে ওই বৃদ্ধকে যাতে পশ্চিমবঙ্গে ফিরিয়ে দেওয়া যায়, সেই কারণেই হস্তান্তরের গোটা বিষয়টি বেসরকারি বোঝাপড়ার স্তরে করা হয়েছে। পশ্চিমবঙ্গের বনগাঁও থেকে এ বৃদ্ধকে আটক করা হয়।

[৪]তবে ইস্টার্ণ লিংককে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিক বলেছেন, আটক ব্যক্তি মোসলেহ উদ্দিন না।

[৫]এদিকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকেও এখন পর্যন্ত মোসলেহ উদ্দিনকে আটক ও বাংলাদেশে হস্তান্তরের ব্যাপারে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়