শিরোনাম
◈ প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না: বিদ্যুৎমন্ত্রী ◈ আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন ◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে থেকে সরিয়ে দিলো যুবদল নেতা নয়নকে, ভিডিও ভাইরাল ◈ আগের নীল পোশাকে ফিরতে যাচ্ছে পুলিশ, নতুন ইউনিফর্মে অসন্তোষ! ◈ ছাত্র আন্দোলনের মামলায় ৬৩% আসামি নির্দোষ: পিবিআইয়ের তদন্তে মিলছে না অভিযোগের প্রমাণ ◈ আচমকা বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী  ◈ ৪ হাজার কোটি টাকার হিট প্রকল্পে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ: প্রকল্প নিয়ে নাখোশ বিশ্বব্যাংক, ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে মঙ্গলবার সিঙ্গাপুরের বিরু‌দ্ধে লড়‌বে বাংলা‌দেশ ◈ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঘাঁটিতে হামলার জন‌্য ইরানকে সহায়তা কর‌ছে রাশিয়া, দাবি জেলেনস্কির

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২০, ০৫:১৫ সকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০২০, ০৫:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]রোজা শুরু করেছে শরীয়তপুরের ৩০ হাজার মানুষ

মহসীন কবির : [২] সৌদি আরবের সঙ্গে মিল রেখে শুক্রবার (২৪ এপ্রিল) থেকে রোজা তারা রাখতে শুরু করেছে। সুরেশ্বর দরবার শরীফের পীর সৈয়দ তৌহিদুল হোসাইন শাহীন নূরী এ তথ্য নিশ্চিত করেছেন। জাগোনিউজ

[৩] সুরেশ্বর পীরের দরবার সূত্র জানায়, সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রায় ১০০ বছর ধরে সুরেশ্বর পীরের দরবারের সকল ভক্ত ও মুরিদরা একই নিয়মে রোজা পালন করে থাকেন। জেলার সুরেশ্বর, চন্ডিপুর, ইছাপাশা, থিরাপাড়া, ঘড়িষার, কদমতলী, নীথিরা, মানাখানা, নশাসন, ভুমখারা, ভোজেশ্বর, কালাইখার কান্দি, মাদবর কান্দি, বাঘিয়া, কোটাপাড়া, বালাখানা, প্রেমতলা, ডোমসার, শৌলপাড়া, লাকার্তা, পাপরাইল গ্রামগুলোসহ প্রায় ২৯টি গ্রামের অন্তত ৩০ হাজার নারী-পুরুষ আজ রোজা রেখেছেন।

[৪] সুরেশ্বর দরবার শরীফের পীর সৈয়দ তৌহিদুল হোসাইন শাহীন নূরী বলেন, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রমজান মাসের চাঁদ দেখা গেছে। তাই সৌদি আরবের সঙ্গে মিল রেখে শুক্রবার আমরা রোজা রেখেছি। দীর্ঘদিন ধরে আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করি। এবার অন্তত ৩০ হাজার মুরিদ আমাদের সঙ্গে রোজা রেখেছেন। বাংলানিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়