শিরোনাম
◈ সংশোধনীসহ ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অনুমোদন, ১ জুলাই থেকে কার্যকর ◈ মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড  ◈ এক টাকায় আইন ও বিচার বিভাগ চালানো সম্ভব নয়, এমনটা হলে দেশ একটি পুলিশি রাষ্ট্রে পরিণত হবে: আইনমন্ত্রী ◈ বিএনপি নেতা আসলাম চৌধুরীর যে কারণে এমপি প্রার্থিতা বাতিল হলো, যা জানাগেল ◈ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা মানছে না কিছু গণমাধ্যম: তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ দুই মাসের বকেয়াসহ আগামী জুলাই মাস থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী ◈ চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের বিষয়ে যা বললেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল (ভিডিও) ◈ ১,৬০০ টাকার উৎপাদন খরচ, বিক্রি মাত্র ৮০০-৯০০ টাকায়; পেঁয়াজ ডোবায় ফেলছেন কৃষকরা! ◈ আপনি নির্বাচিত নন, ভোটিং-এ অংশ নেবেন না: সংসদে আমিনুল হককে স্পিকার (ভিডিও) ◈ সিন্ধু নদীর পানি নিয়ে ভারতের উদ্দেশে পাকিস্তানের হুমকি: ‘পানি আটকালেই হাত কেটে দেওয়া হবে’(ভিডিও)

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২০, ০৮:২১ সকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০২০, ০৮:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩১ মে পর্যন্ত বাড়লো অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের নিবন্ধনের সময়

নিজস্ব প্রতিবেদক : [২] করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় শিক্ষা বোর্ড থেকে এই সময়সীমা তৃতীয় দফায় বর্ধিত করা হয়েছে। এ বিষয়ে বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক প্রতিষ্ঠান। এর আগে এই সময়সীমা প্রথমে ২৯ ফেব্রুয়ারি এবং পরে দ্বিতীয় দফায় ১৫ মার্চ পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল।

[৩] সুত্র জানায়, দেশে করোনা প্রাদুর্ভাবের কারণে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করায় প্রথম দুই দফায় অনেক শিক্ষার্থীই নিবন্ধন করতে পারেনি। এ নিয়ে শিক্ষার্থীসহ অভিভাবকদের মধ্যে উদ্বেগ উৎকন্ঠা বিরাজ করে। তারা অনেকে স্কুলের শ্রেণি শিক্ষকদের সাথেও যোগাযোগ করে খোঁজ খবর নেন।

[৪] পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন করে আগামী ৩১ মে পর্যন্ত নিবন্ধনের সময় ফের বৃদ্ধি করা হয়েছে। আর এই সময়ের মধ্যে ইতোমধ্যে নিবন্ধন ফরম পূরণ করা শিক্ষার্থীদের তথ্য সংশোধনও করা যাবে। সম্প্রতি ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এসব তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

[৫] বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০ সালে ৮ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম প্রথম দফায় ২৯ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় দফায় ১৫ মার্চ শেষ হয়। দেশের সার্বিক অবস্থা বিবেচনায় সঠিকভাবে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে সময়সীমা আগামী ৩১ মে পর্যন্ত পুনরায় বাড়ানো হলো। এ সময়ের মধ্যে শিক্ষার্থীদের নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়াবলী সংশোধন, সংযোজন বা বিয়োজন করা যাবে।

[৬] বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এসময়ে ইতোপূর্বে বাদপড়া শিক্ষার্থীদের নিবন্ধন অনলাইনে (বিলম্ব ফি ব্যতিত নির্ধারিত খাতে সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দিয়ে) করা যাবে। এই বর্ধিত তারিখের পর আর কোনো বাদপড়া শিক্ষার্থীদের নিবন্ধন বা সংশোধন বা সংযোজন করা যাবে না। এই সময়ের মধ্যে নিবন্ধন কিংবা সংশোধনের কার্যক্রম সম্পন্ন না করলে দায়-দায়িত্ব প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়