শিরোনাম
◈ সিঙ্গাপুর-মালদ্বীপের সমান বঙ্গোপসাগরে জেগে উঠছে নতুন ভূখণ্ড, আয়তন প্রায় ৮০০ বর্গকিলোমিটার!(ভিডিও) ◈ দ্বৈত নাগরিক ও আইসিটিতে অভিযুক্তরা প্রার্থী হতে পারবেন না, আ.লীগ নেতাদের প্রার্থিতা ঠেকানোর সুযোগ নেই: ইসি ◈ কেউ পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভায় পরিবর্তন আনবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা ◈ পলায়নকালে ইমিগ্রেশন আইন ভঙ্গ: হাসিনার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন ◈ চাপের মুখে মোদি সরকার: ককরোচ পার্টির আন্দোলনের মধ্যেই রাস্তায় নেমেছেন কৃষকরা ◈ ২০২৭ সালের হজে দুটি সরকারি প্যাকেজ, সর্বনিম্ন খরচ ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা ◈ এবার ককরোচ জনতা পার্টি আন্দোলনের নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(ভিডিও) ◈ হেফাজতের উদ্যোগে কওমি ধারার ৭ ইসলামী দলের ঐক্য প্রচেষ্টা, জামায়াতের ১১ দলীয় জোটে ভাঙনের জল্পনা ◈ যানজট কমাতে নতুন উদ্যোগ: ঢাকার ১২০ মোড়ে আসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল ◈ কুয়েতে যুক্তরাষ্ট্রের ৩টি গুরুত্বপূর্ণ ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২০, ০৮:০৩ সকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০২০, ০৮:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোম্পানীগঞ্জে কাস্তে হাতে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন আওয়ামীলীগ নেতা

নুর উদ্দিন মুরাদ: [২] নোয়াখালীর কোম্পানীগঞ্জে কৃষকের ধান কেটে ও কৃষকদের খাদ্য সামগ্রী উপহার দিয়ে পাশে দাঁড়ালেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক সহ-সম্পাদক ইস্কান্দার মির্জা শামীম।অর্থ সংকটে পড়ে ধান না কাটতে পেরে চরএলাহী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সুলতান মিয়া ও কয়েকজন কৃষক দিশেহারা সেই মুহুর্তে কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-সম্পাদক ইস্কান্দার মির্জা শামীম সহ যুবলীগ,ছাত্রলীগ কর্মীরা কৃষকের পাশে দাঁড়ান।

[৩] বৃহস্পতিবার সকালে ইস্কান্দার মির্জা শামীমের নেতৃত্বে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসুচি ও পরিকল্পনা বিষয়ক উপ-সম্পাদক আল মামুন, চরএলাহী যুবলীগ নেতা আবদুল মালেক, ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক শাহাদাত সহ যুবলীগ ও ছাত্রলীগ কর্মীরা এই ধান কাটায় অংশ গ্রহন করেন।

[৪] এসময় কৃষক সুলতান মিয়া বলেন, বৃষ্টি হওয়ার কারণে এবং করোনা পরিস্থিতিতে অর্থ ও লেবার সংকট থাকার কারণে আমি আমার ১২০ শতাংশ ধান কাটতে পারছিলাম না। আমি দিশেহারা হয়ে পড়েছিলাম। ঠিক সেই মূহুর্তে ইস্কান্দার মির্জা শামীমসহ যুবলীগ, ছাত্রলীগ কর্মীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন আমার দিকে।

[৫] অন্য একজন কৃষক বলেন, আমিও একই সমস্যায় পড়েছিলাম। করোনা পরিস্থিতিতে লেবার সংকট ও অধিক মজুরীর কারণে ধানগুলো কেটে ঘরে তুলতে পারছিলাম না। ইস্কান্দার মির্জা শামীম ভাই আমার সেই শেষ সম্বল রক্ষা করলেন।

[৬] ইস্কান্দার মির্জা শামীম বলেন, আমরা নেতা-কর্মীরা বিভিন্ন কৃষকের ধান কেটে সহযোগিতা করছি। যে সমস্ত কৃষক লেবার সংকটের কারণে ধান কেটে ঘরে তুলতে পারছে না আমরা যতটুকু সম্ভব সহযোগিতা করে ধান কেটে দিচ্ছি।যারা খাদ্য সংকটে আছেন তাদের খাদ্য তুলে দিচ্ছি। আমাদের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে। বাংলাদেশ আওয়ামীলীগ যে কোন বিপদে, যে কোন সংকটে দেশবাসীর পাশে দাঁড়াবে,ইনশাল্লাহ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়