শিরোনাম
◈ মেগা মাস্টারপ্ল্যানে বদলে যাচ্ছে কক্সবাজার, লক্ষ্য আন্তর্জাতিক পর্যটন-ব্যবসার হাব ◈ হাম উপসর্গে দেশজুড়ে আরো ৭ জনের মৃত্যু ◈ কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সর্বোচ্চ উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী ◈ রেলপথে নতুন দিগন্ত: ট্রান্স-এশিয়ান নেটওয়ার্কে যুক্ত হবে বাংলাদেশ ◈ নেপালে অবৈধভাবে বসবাস ও সন্দেহজনক কর্মকাণ্ডের অভিযোগে ১০ বাংলাদেশি গ্রেপ্তার ◈ সি‌পিএলে মিরা‌জের দুর্দান্ত বো‌লিং‌য়ে জিত‌লো গায়ানা, পে‌লেন ম্যাচসেরার পুরস্কার ◈ ‘আমরা কখনোই তাদের ভুলব না’, ৯/১১-এর ২৫ বছর পূর্তিতে ট্রাম্প ◈ বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: ববি হাজ্জাজ ◈ যেকোনও মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী  ◈ বনানীতে ২০ বর্গফুট কবরের জায়গা ৪ কোটি টাকা, ফ্ল্যাটের দামের কাছাকাছি শেষ ঠিকানার খরচ

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২০, ০৭:৫২ সকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০২০, ০৭:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা শনাক্ত জঙ্গিদের কাশ্মীরে পাঠাতে চাইছে পাকিস্তান , দাবি ভারতের

বাংলাদেশ প্রতিদিন : [২] করোনাভাইরাসের বিষাক্ত ছোবলে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চল। প্রতি মুহূর্তে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। সারা ভারতের মতো করোনার সঙ্গে লড়াই করছে জম্মু-কাশ্মীরও। বুধবার সেখানে আরও ২৭টি নতুন করোনা আক্রান্তের খবর পাওয়া যায়। যার ফলে এই অঞ্চলে মোট আক্রান্তের ঘটনা বেড়ে ৪৪০ হয়েছে। যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে প্রশাসন। এই পরিস্থিতিতে বুধবার উত্তর কাশ্মীরের বিভিন্ন কোয়ারেন্টাইন সেন্টার পরিদর্শন করেন রাজ্য পুলিশের প্রধান।

[৩] বিশেষত, মণিগামে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের মধ্যে যে কোয়ারেন্টাইন সেন্টারটি রয়েছে সেটির অবস্থা বিশেষভাবে খতিয়ে দেখেন তিনি। কোয়ারেন্টাইন সেন্টারগুলোতে সুযোগ সুবিধা পর্যালোচনার পাশাপাশি নিরাপত্তার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।

[৪] পরিদর্শন চলাকালীন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলবাগ সিং বলেন, 'এতদিন পাকিস্তান জঙ্গি রফতানি করত। এখন তারা করোনা আক্রান্ত রোগীদের এদেশে ঢোকানোর চক্রান্ত করছে বলে আমাদের কাছে খবর এসেছে। এই ভাবে তারা কাশ্মীরের সাধারণ মানুষের মধ্যে এই মারণ ভাইরাসের সংক্রমণ ঘটাতে চায়। গোটা বিষয়টি চূড়ান্ত উদ্বেগজনক।'

[৫] এই বিষয়ে জম্মু-কাশ্মীরের সাধারণ মানুষকে সতর্ক করে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

  • সর্বশেষ