শিরোনাম
◈ এশিয়ার উন্নয়ন মডেলের ‘শেষ ভরসা’ কেন হতে পারে বাংলাদেশ? এআই যুগে শিল্পায়ন নিয়েই বড় প্রশ্ন ◈ যে কারণে ১০ কোটি ডলারের বিমান নিজেই ধ্বংস করে মার্কিন বাহিনী ◈ ১৯৭০ দশকের চে‌য়েও বিশ্বব‌্যাপী জ্বালা‌নি তেল সংকট ভয়াবহ হ‌তে পা‌রে ◈ ধর্ম অবমাননার মামলায় বাউল আবুল সরকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট ◈ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির সঙ্গে ফোনে যে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ◈ এবার যে কারণে শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া! ◈ দেশের বাজারে টানা চার দফা বাড়ার পর কমেছে স্বর্ণের দাম! ◈ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধই থাকছে, এর প্রভাব কেমন হবে ◈ ভারতীয় তারকার প্রশংসা করতে গিয়ে ‘অপভাষা’র ব্যবহার! র‌বি শাস্ত্রীর কাণ্ডে শোরগোল ◈ সমান তালে লড়ছে ইরান, প্রত্যক্ষভাবে পাশে নেই কেউ

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২০, ০৩:০১ রাত
আপডেট : ২৪ এপ্রিল, ২০২০, ০৩:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চুয়াডাঙ্গায় এক‌দি‌নে এক নার্স ও শিশুসহ ৬ ক‌রোনা শনাক্ত, লকডাউন ঘোষণা

শাসুজ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতি‌নি‌ধি : [২] বৃহস্প‌তিবার একদিনে এক সি‌নিয়ার স্টাফ নার্স ও শিশুসহ ৬ ছয়জন করোনা শনাক্ত হওয়ায় জেলাজু‌ড়ে লকডাউন ঘোষনা ক‌রে‌ গণ‌বিজ্ঞ‌প্তি জা‌রি ক‌রে‌ছেন জেলা প্রশাসক মো.নজরুল ইসলাম সরকার। বৃহস্প‌তিবার সন্ধ্যা ছয়টা থেকেই এই ঘোষণা কার্যকর হবে ।

[৩] বৃহস্পতিবার সকা‌লে চুয়াডাঙ্গা সি‌ভিল সার্জন ‌এএসএম মারুফ হাসান এক‌দি‌নে ৬ জন ক‌রোনা আক্রান্ত রোগীর নাম প‌রিচয় প্রকাশ করে।

[৪] জেলা প্রশাসক বলেন , গত ১৬ মার্চ প্রথম একজন করোনা শনাক্ত হলে তাঁকে আইসোলেশনে নিয়ে চিকিৎসা দিয়ে সুস্থ করা হয় । সম্মিলিতভাবে সকলের প্রচেষ্টায় চুয়াডাঙ্গা জেলাকে এত দিন করোনা ঝুঁকিমুক্ত রেখেছি।

[৫] এ বিষয়ে জেলা প্রশাসনের ঘো‌ষিত গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে , লকডাউন চলাকালে চুয়াডাঙ্গা জেলার সঙ্গে পার্শ্ববর্তী জেলার সকল সীমান্ত এবং আন্তঃউপজেলা সীমান্তগুলোতে যানবাহন এবং ' মানুষের চলাচল নিষিদ্ধ করা হলো । লকডাউন চলাকা‌লিন সময় `কেউ ঢুকতে ও বের হতে পারবেন না`। তবে জরুরি পরিষেবায় নিয়ােজিত যানবাহন , যেমন, রোগীবাহী গাড়ি, ওষুধ ও পণ্যবাহী গাড়ি, কৃষিপণ্য ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য পরিবহনের গা‌ড়ি লকডাউন ঘোষণার আওতামুক্ত থাক‌বে। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়