শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২০, ০২:০৯ রাত
আপডেট : ২৪ এপ্রিল, ২০২০, ০২:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দৌলতদিয়ায় করোনার উপসর্গ নিয়ে যৌনকর্মীর মৃত্যু

কামাল হোসেন, গোয়ালন্দ প্রতিনিধি: [২] বৃহস্পতিবার বিকালে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তিনি মারা যান।
[৪] তিনি উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর বাসিন্দা। তিনি জ¦র, শ্বাসকষ্ট ও সর্দিতে ভুগছিলেন। বিকেল ৩টার দিকে অসুস্থ অবস্থায় ৫৫ বছর বয়সী ওই নারীকে হাসপাতালে নেয়া হয়। জরুরি বিভাগে নেয়ার কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।

[৫] গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ বলেন, কয়েক দিন ধরেই ওই যৌনকর্মী সর্দি, জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে সমস্যা আরও বেড়ে যায়। বেলা সাড়ে ১১টার দিকে যৌনপল্লি থেকে ফোন পেয়ে স্বাস্থ্য বিভাগের একটি দল সেখানে যান। নমুনা সংগ্রহের পর দলটি ফিরে আসে। এরপর বিকেল তিনটার দিকে ২-৩ জন বয়স্ক নারী ওই যৌনকর্মীকে নিয়ে হাসপাতালে আসেন।

[৬] আসিফ মাহমুদ বলেন, ওই নারী করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন। তাই তার নমুনা পরীক্ষার জন্য ঢাকায় আইইডিসিআরে পাঠানো হচ্ছে। পরীক্ষার প্রতিবেদন না আসা পর্যন্ত তাার সংস্পর্শে আসা লোকজনকে হোম কোয়ারেন্টিনে থাকার জন্য বলা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে জানাজা ও দাফন সম্পন্ন করতে উপজেলা প্রশাসনকে অনুরোধ জানানো হয়েছে। সম্পাদনা: সিরাজুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়