শিরোনাম
◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন ◈ ভার‌তের চেতন শর্মা বল‌লেন, বাংলাদেশের নির্বাচনের পর সিদ্ধান্ত বদলাবে পাকিস্তান ◈ ভোটের মাঠে বাকযুদ্ধ, দিশেহারা ভোটাররা ◈ ই‌ত্তিহা‌দের বিরু‌দ্ধে জয় পে‌লো আল নাসর, এবা‌রো খেল‌লেন না রোনালদো

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২০, ০৬:১৩ সকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০২০, ০৬:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাবেক মন্ত্রিপরিষদ সচিব ড. সা’দত হুসাইন মারা গেছেন

খালিদ আহমেদ : [২] গতকাল রাতে ঢাকার একটি হাসপাতালে মারা যান। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

[৩] পিএসসির সাবেক চেয়ারম্যান সা’দত হুসাইনের বয়স হয়েছিলো ৭৩ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

[৪] তার ছেলে শাহজেদ সা’দত গণমাধ্যমকে বলেন, ড. সা’দত ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে ছিলেন। কিডনি জটিলতা ও ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসে আক্রান্ত ছিলেন তিনি। চিকিৎসকরা রাত ১০টা ৪৯ মিনিটে তার মৃত্যু ঘোষণা করেন।

[৫] সা’দত হুসাইন ২০০২-০৫ সালে মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে ছিলেন। ২০০৭ থেকে ২০১১ সাল পর্ন্ত তিনি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

[৬] তিনি ১৯৪৬ সালের ২৪ নভেম্বর নোয়াখালীতে জন্ম গ্রহণ করেন। পড়াশোনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে। ১৯৮৭ সালে যুক্তরাষ্ট্রের বস্টন ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি নেন।

[৭] পাকিস্তান আমলে ১৯৭০ সালে সিভিল সার্ভিস অব পাকিস্তানে (সিএসপি) যোগ দেন সা’দত। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি ভারতে গিয়ে প্রবাসী সরকারে দায়িত্ব পালন করেন, তা তিনি লিখে গেছেন ‘মুক্তিযুদ্ধের দিন-দিনান্ত’ বইয়ে।

[৮] ২০০৫ সালে সরকারি চাকরি থেকে অবসরে যাওয়ার আগে তিনি জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানসহ নানা দায়িত্ব পালন করেন। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়