শিরোনাম
◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২০, ০৯:১০ সকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০২০, ০৯:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]মুকেশ আম্বানির জিয়ো ইউনিটের ৯.৯৯ শতাংশ শেয়ার কিনল ফেসবুক

ইমরুল শাহেদ : [২] যুক্তরাষ্ট্রের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক শিল্পপতি মুকেশ আম্বানির রিলায়েন্স গ্রæপের জিয়ো প্ল্যাটফর্মে ভারতীয় মুদ্রায় ৪৩ হাজার ৫৭৪ কোটি রুপি বিনিয়োগ করবে। জিও রিলায়েন্স গ্রæপের একটি ইউনিট মাত্র। ফেসবুক এই ইউনিটের ৯.৯৯ শতাংশ শেয়ার কিনে নিয়েছে। বুধবার দুই সংস্থার মধ্যে এই চুক্তির কথা জিয়ো-র তরফে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে। একই কথা জানানো হয়েছে ফেসবুকের তরফে করা বøগ পোস্টেও। আনন্দবাজার, ইকোনোমিক টাইমস

[৩] মুকেশের জিয়ো প্ল্যাটফর্ম সংস্থায় অন্য কোনও সংস্থার শেয়ারের তুলনায় এগিয়ে থাকল ফেসবুকই। এই বিনিয়োগের ফলে মুকেশের জিও প্ল্যাটফর্মের কাঁধে ঋণের বোঝাও কিছুটা হাল্কা হবে। জিয়ো প্ল্যাটফর্মের মধ্যে রয়েছে জিয়ো ইনফোকমও। এতে জুকারবার্গের ফেসবুক যুক্তরাষ্ট্রের বিশাল বাজারে নিজের আসন আরো পাকাপোক্ত করলো।

[৪] ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গ এই চুক্তির কথা জানিয়ে তার পোস্টে লিখেছেন, ‘ভারত এখন ডিজিটাল দুনিয়ায় পদার্পণের মাঝপথে পৌঁছে গিয়েছে। কোটি কোটি ভারতীয় ক্রেতাকে অনলাইনের মাধ্যমে ক্ষুদ্র ব্যবসার সঙ্গে জুড়ে দেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছে জিয়ো-র মতো সংস্থা।’

[৫] ভারতে ফেসবুকের মেসেজিং সার্ভিসের ব্যবহারকারীর (ইউজার) সংখ্যা ৪০ কোটি। এত বড় বাজার আর কোনও দেশে নেই ফেসবুকের। এ দেশে যাঁরা স্মার্টফোন ব্যবহার করেন তাদের ৮০ শতাংশই ফেসবুকের মেসেজিং সার্ভিসের ইউজার।

[৬] বিশেষজ্ঞরা বলছেন, নিজেদের হোয়াটসঅ্যাপ চ্যাট সার্ভিসকে ব্যবহার করে ভারতে ডিজিটাল পেমেন্ট সার্ভিসকে চালু ও জনপ্রিয় করতে চাইছে ফেসবুক। সেই লক্ষ্যেই জিয়ো-য় ফেসবুকের এই বিনিয়োগ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়