শিরোনাম
◈ ৪৯তম বিশেষ বিসিএসে বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি  ◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২০, ০৫:১৭ সকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০২০, ০৫:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]নোবেলজয়ী মোদিয়ানোর দাবি, করোনা মানুষের ভুলের সৃষ্টি

দেবদুলাল মুন্না:[২] কোয়ারেন্টাইনে সময় কাটছে বই পড়ে, গান শুনে। ফরাসি এ লেখক সাহিত্যে নোবেল পুরস্কার ২০১৪ সালে পান। মঙ্গলবার ‘পেন রাইটার্স ডটনেট’ প্রকাশিত তার সাক্ষাৎকারে এসব বলেন।

[৩]তার একটি বিখ্যাত উপন্যাসের নাম‘মিসিং পারসন’। তিনি বলেন মিসিং পারসন উপন্যাসে দেখা যায় জিজানি নামের একটা মুখ্য চরিত্রের জগতে সুখী হওয়ার জন্য যা কিছু থাকা দরকার এর সবই আছে।কিন্তু একদিন সকালে সে আবিস্কার করে সে অসহায়।কারণ অজানা একদল শক্র তার শহরের সবাইকে মেরে ফেলতে থাকে অজানা কারণে।

[৪]তখন উপন্যাসের মুখ্য চরিত্র জিজানি বাসা থেকে না বেরুনোর সিদ্ধান্ত নেয়। কিন্তু সে প্রতিদিনই তার কলিংবেল বাজার শব্দ শুনে। তার মনে হয় এখনই তার যাবতীয় সুরক্ষা ভেঙে পড়বে এবং সে মারা যাবে। ফলে সে মানসিক ভারসাম্য হারায়।

[৫]তিনি বলেন, মহামারীর পরও অনেক মানুষ বেঁচে থাকলেও অনেক কিছু হারায়। ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সময়ে যেভাবে মানুষ বিষাদগ্রস্ত হয়ে পড়েছিল তেমনই এ মহামারীর ধকল কাটিয়ে উঠতেও সময় লাগবে। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ