শিরোনাম
◈ বাংলাদেশে ভ্যাকসিন উৎপাদন কারখানা স্থাপনে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ টঙ্গীতে শিশু নির্যাতন: দেশ ছাড়ার কথা জানালেন শিশুটির বাবা রুমি ◈ স্পেনের বাজারে রপ্তানি বাড়াতে বাংলাদেশি পণ্যের বহুমুখীকরণে জোর ◈ ট্রাম্পের অভিবাসন নীতিতে ৫ বড় পরিবর্তন, সীমান্ত বন্ধ ও গণবহিষ্কারে জোর ◈ মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে গেজেট প্রকাশ ◈ বাংলাদেশে হামের পর ডিফথেরিয়া, হুপিং কাশি ও পোলিওর ঝুঁকি, টিকাদান ব্যবস্থার দুর্বলতা নিয়ে সতর্কতা ◈ পাখিরা আসছে, ইচ্ছেমতো খাচ্ছে, দোকানদার বলছেন—‘খাক, ঈশ্বর আমাকে অনেক দিয়েছেন’ (ভিডিও) ◈ আইজিপির বক্তব্যে ‘ক্রসফায়ার’ নিয়ে যে ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ◈ ইউরোপজুড়ে রাজপথে জেন-জি, কেন বাড়ছে তরুণদের ক্ষোভ? ◈ আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন বাংলাদেশিরা

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২০, ০৮:৪৭ সকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২০, ০৮:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় পাওয়া অবসরে ধর্ম নিয়ে গবেষণা করে মুসলিম হলেন অস্ট্রিয়ান তারকা রেসলার (ভিডিও)

আক্তারুজ্জামান : [২] হঠাৎ পাওয়া অবসরে নানানজন নানান কিছু করছেন। কেউ চুল কাটা শিখছেন, তো কেউ রান্না নিয়ে পড়েছেন। তবে অস্ট্রিয়ার তারকা রেসলার উইলহেট অট ধর্ম নিয়ে গবেষণায় নেমেছিলেন। আর সেখান থেকে নিজ ধর্ম ছেড়ে গ্রহণ করেছেন ইসলাম ধর্ম। আলবাওবা

[৩] অবরুদ্ধ এ সময়ে অস্ট্রিয়ান রেসলিং তারকা উইলহেম অট ভেবেছিলেন সৃষ্টিকর্তা আর ধর্ম বিশ্বাস নিয়ে। সেই ভাবনা থেকেই ইসলাম নিয়ে গবেষণা শুরু করেন। এবং দীক্ষিত হন ইসলামে। মুসলিম হওয়ার পর নাম পাল্টে রেখেছেন খালিদ উইলহেম অট।

[৪] ১৬ই এপ্রিল ইনস্টাগ্রামে এক ভিডিও পোস্টের মাধ্যমে ইসলামে দীক্ষিত হওয়ার ঘোষণা দেন অস্ট্রিয়ান রেসলার উইলহেম অট। কালেমায়ে শাহাদাৎ (আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, মুহাম্মদ সা. আল্লাহর বান্দা ও রাসূল) পড়ে একটি দীর্ঘ ক্যাপশনে তিনি লেখেন- করোনা সংকট আমাকে সঠিক বিশ্বাস খুঁজে পাওয়ার সময় করে দিয়েছে। কয়েক বছর ধরেই আমি ইসলামের প্রতি অনুরক্ত।

[৫] উইলহেমের পোস্ট করা ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। তাকে অভিনন্দন জানান তার মুসলিম ভক্তরা। উইলহেম বলেন, ‘নিজেকে বড় উপস্থাপন করার জন্য বিষয়টি জানাইনি আমি। আমার চারপাশের মানুষ ও বন্ধুদের বিষয়টা জানানোর জন্য পোস্ট করেছি।’

  • সর্বশেষ