শিরোনাম
◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন ◈ ইউপি নির্বাচনে ইসির নতুন বিধান, জামানত বাড়ল পাঁচ গুণ ◈ বিদ্যুতায়নে বছরে কোটি কোটি ডলারের জ্বালানি আমদানি ব্যয় কমানোর সুযোগ বাংলাদেশের : আইইএর প্রতিবেদন ◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২০, ০৫:৫৯ সকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২০, ০৫:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে রাষ্ট্রপতি ভবন কমপ্লেক্সে করোনা রোগী শনাক্ত

আরিফ হোসেন: [২] ভারতের রাষ্ট্রপতি ভবন কমপ্লেক্সে এক পরিচ্ছন্নতা কর্মীর দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সংক্রমণ ধরা পড়ার পর প্রায় ১০০ জনকে কোয়ারেন্টাইনে রাখার খবর দিয়েছে দেশটির গণমাধ্যম।

[৩] চার দিন আগে ওই পরিচ্ছন্নতা কর্মীর দেহে সংক্রমণ ধরা পড়ে বলে জানায়। আর এ কারণে সচিব পর্যায়ের কর্মকর্তাদের ও তাদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।

[৪] কর্মীদের দিল্লির একটি কোয়ারেন্টাইন কেন্দ্রে নিয়ে রাখা হয়েছে । ভারতে এ পর্যন্ত কোভিড -১৯ আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ছাড়িয়েছে। মৃত্যু ৬শ’ মানুষ।

[৫] দিল্লির সাকেতের ম্যাক্স হাসাপাতালে করোনা সংক্রমণ নিয়ে ভর্তি হওয়া এক রোগীকে প্লাজমা থেরাপি দেয়া হয়েছে। এখন তিনি অনেকটাই সুস্থ। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, প্লাজমা থেরাপিতে পজিটিভ রেজাল্ট মিলছে। তবে সংকট জনক রোগী এই থেরাপি পাবে।

  • সর্বশেষ