শিরোনাম
◈ মঙ্গলবার ৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ ‘আমি ভারতীয় হলে আমার ছোট ভাই বাংলাদেশি কীভাবে?’ ছত্তিশগড়ে বাঙালি আটক ◈ মোবাইল না দেওয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় ষষ্ঠ শ্রেণির ছাত্র, ভিডিও ভাইরাল ◈ ভারতীয় রুপির বিপরীতে কেন শক্তিশালী হচ্ছে বাংলাদেশি টাকা? ◈ গুয়াংজো, ফ্রাঙ্কফুর্ট ও সাও পাওলোতে নতুন কনস্যুলেট খুলছে বাংলাদেশ ◈ শাহবাজ শরিফের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠকে বসছেন তারেক রহমান ◈ এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যে ৯৯.৮% বাংলাদেশি পণ্য থাকবে শুল্কমুক্ত ◈ দুবলারচরে শতকোটি টাকার শুঁটকি বাণিজ্য, ন্যায্য দাম নিয়ে জেলেদের যত অভিযোগ ◈ সাড়ে পাঁচ বছরে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা ◈ অনূর্ধ্ব-১৮ মেয়েদের রাগবিতে নতুন দিগন্ত, মহিলা ক্রীড়া সংস্থা-রাগবি ফেডারেশনের চুক্তি

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২০, ০৬:০৪ সকাল
আপডেট : ২০ এপ্রিল, ২০২০, ০৬:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফেসবুকে খালেদা জিয়া ও পুত্রবধূ সিঁথির ছবিটি এখনকার নয়

শাহানুজ্জামান টিটু : [২] বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা সিঁথির সঙ্গে একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে।

[৩] এই ছবিটি দলের নেতাকর্মীদের ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে। অনেকেই মনে করছেন খালেদা জিয়া কারাগার থেকে মুক্তি পাওয়ার পরের ছবি। আবার কেউ কেউ ফেসবুকে নেত্রীর সুস্থতা কামনা করে পোস্ট দিয়েছেন।

[৪] ডা. জোবায়দা রহমানের নামে ফেসবুকে ছবিটি পোস্ট দিয়ে বলা হয়েছে, আমাদের প্রাণপ্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহর রহমতে এখন অনেকটাই ভালো হয়ে উঠেছেন সবাই তার পুরোপুরি সুস্থতা কামনা করি।

[৫] তবে এ ছবিটি কারাগার থেকে মুক্তির পরের ছবি বলে যে প্রচার করা হয়েছে এটি সঠিক নয়। এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, ম্যাডামের যে ছবিটি ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে তা এখনকার নয়। কারাগার থেকে মুক্ত হওয়ার পরের ছবিও নয়। কারণ ম্যাডাম শারীরিকভাবে কতটা অসুস্থ তা সবাই দেখেছেন। ফেসবুকে ছবিটি কিভাবে আসছে এ ব্যাপারে তিনি বলতে পারেননি।

  • সর্বশেষ