শিরোনাম
◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি ◈ নির্মাণকাজে সংকুচিত হচ্ছে চুনতি অভয়ারণ্যের হাতির চলার পথ, বাড়ছে ট্রেন সংঘর্ষের ঝুঁকি ◈ এক কূপে মিলল গ্যাস, এবার যমুনার ওপারেও অনুসন্ধানের ভাবনা ◈ আ‌র্জেন্টিনার জা‌র্সিতে বুধবার ভোর ৫টায় মেসির বিদায়ী ম্যাচ  ◈ ভারতের দিল্লিতে নারী বিক্ষোভকারীদের 'হেনস্থা', 'দ্বিতীয় যন্তর মন্তরের' ডাক ককরোচ জনতা পার্টির

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২০, ০৭:১৮ সকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০২০, ০৭:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা পরিস্থিতিতে রোজা ভাঙ্গা যায়েজ নেই: আল আজহার

ইসমাঈল আযহার: [২]  মিশরের সর্বোচ্চ সুন্নি মুসলিম অথোরিটি ‘আল আজহার’ এক বিবৃতিতে বলেছে করোনাভাইরাসের কারণে রমজান মাসে মুসলিমদের রোজা ভাঙ্গা যায়েজ নেই। আল আরাবিয়া

[৩] আল আজহার কর্তৃপক্ষ বলছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়েবসাইটে বলা হয়েছে, পানি পান করা করোনাভাইরাস সংক্রমণ থেকে রক্ষা করে এটা পুরোপুরিভাবে প্রমাণিত হয়নি ।

[৪] তারা আরও বলেছে, এমন কোনও প্রমাণ নেই যে, মাউথওয়াশ ব্যবহার করে করোনভাইরাস থেকে রক্ষা পাওয়া যাবে। তবে হ্যা, কিছু মাউথওয়াশ আছে যা কয়েক মিনিটের জন্য মুখের কিছু নির্দিষ্ট জীবাণু দূর করতে সক্ষম। কিন্তু এটাও করোনাভাইরাস আক্রান্ত হওয়া থেকে রক্ষা করতে পারে না।

[৫]  আল আজহার কর্তৃপক্ষ আরও বলে, মুসলমানদের জন্য রমজানের রোজা না রাখা যায়েজ তখন হবে যদি কোনও স্বাস্থ্য বিষয়ক স্পেশালিস্ট ডাক্তার বলে যে, পানি পান করে করোনাভাইরাস সংক্রমণ থেকে রক্ষা পাওয়া যাবে। প্রত্যেক মুসলমানের জন্য রোজা রাখা বাধ্যতামূলক, এখন তাদের সিদ্ধান্ত তারা রোজা রাখবে কি রাখবে না।

[৬]  তবে এই সংস্থাটি এটুকু শিথিলতা প্রদর্শন করেছে যে, যদি কোনও মুসলমান গাল ভিজিয়ে নিতে চায় তাহলে ওজু করার সময় ওজুর পানি দিয়ে হালকা গাল ভিজিয়ে নিতে পারবে তবে যেন অতিরিক্ত না হয়ে যায়। অর্থাৎ পেটে পানি পৌঁছে না যায়।

সম্পাদনা : ওয়ালি

 

  • সর্বশেষ