শিরোনাম
◈ ৪৬তম বিসিএসের ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ ◈ প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নেই পরীক্ষায় পড়বে নতুন সরকার ◈ নির্বাচনে ২৪ ঘণ্টা যান চলাচলে নিষেধাজ্ঞা, ৭২ ঘন্টা মোটরসাইকেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছেন : মির্জা আব্বাস ◈ নির্বাচনের পরিবেশ সম্পূর্ণ ভালো রয়েছে : ইসি মাছউদ ◈ আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার  ◈ প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার ◈ রমজানে অফিসের নতুন সূচি, প্রজ্ঞাপন জারি ◈ এই সরকারের আমলে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না: বিডা চেয়ারম্যান ◈ ক্ষমতায় গেলে ঢাকায় ৪০টি খেলার মাঠ করা হবে: তারেক রহমান

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২০, ০২:২৮ রাত
আপডেট : ১৯ এপ্রিল, ২০২০, ০২:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা ২৩ লাখ ৩০ হাজার ছাড়িয়েছে, সুস্থ হয়েছেন প্রায় ৬ লাখ

শাহনাজ বেগম : [২] বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া করোনায় এখন পর্যন্ত ২৩ লাখ ৩০ হাজার ৯৩৭ জন এবং মারা গেছেন ১ লাখ ৬০ হাজার ৭৫৫ জন। করোনা থেকে সুস্থ হয়েছেন ৫ লাখ ৯৬ হাজার ৫৩৭ জন। করোনার ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে রোববার এ তথ্য জানা গেছে। সিএনএন, ওয়াশিংটন পোস্ট

[৩ করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যায় এগিয়ে যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৩৮ হাজার ৮৩০ জন এবং মারা গেছেন ৩৯ হাজার ১৪ জন। এরমধ্যে নিউইয়র্কে ১৭ হাজার ৬৭১ জন মারা গেছেন।

[৪] স্পেনে করোনায় আক্রান্তের সংখ্যায় ইউরোপের দেশগুলোর মধ্যে বেশি। এখন পর্যন্ত ১ লাখ ৯৪ হাজার ৪১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ২০ হাজার ৬৩৯ জন। এক সপ্তাহের ব্যবধানে মৃতের হার বেড়েছে প্রায় তিন শতাংশ।

[৫] ইতালিতে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৯২৫ জন এবং মারা গেছেন ২৩ হাজার ২২৭ জন।

[৬] ফ্রান্সে করোনায় মৃতের সংখ্যা ১৯ হাজার ৩২৩ জন এবং আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫১ হাজার ৭৯৩ জন।

[৭] যুক্তরাজ্যে করোনায় এ পর্যন্ত মারা গেছেন ১৫ হাজার ৪৬৪ জন এবং আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৪ হাজার ২১৭ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়