শিরোনাম
◈ ‘কাকে দিয়ে হাদিকে খুন করিয়েছেন সব জানি, বললে বাংলাদেশ উত্তাল হবে’ ◈ ‌নেইমার‌কে স‌ঙ্গে নি‌য়েই বিশ্বকাপ খেলতে যুক্তরা‌স্ট্রে উড়াল দি‌লো ব্রা‌জিল দল ◈ চীন সফরে গেলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল ◈ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ: বাংলাদেশের আবেদনে সাড়া দিল ইউএনসিডিপি ◈ গণসমর্থন হারিয়ে যেভাবে চলছে আওয়ামী লীগ ◈ আইসি‌সি র‌্যাং‌কিং‌য়ে বাংলা‌দে‌শের নারী ব‌্যাটার ও বোলার‌দের উন্ন‌তি  ◈ নারী চ্যাম্পিয়ন্স ট্রফির সূচিতে প‌রিবর্তন আন‌লো আ‌ইসি‌সি ◈ মন্ত্রিসভায় পরিবর্তনের ইঙ্গিত, চাপ কমাতে পুনর্গঠন পরিকল্পনা ◈ শাকিব খান সিনেমার প্রতি উদাসীন: মির্জা আব্দুল খালেক ◈ ‘ডলার ধর্ষণ করেছে, তাকে ধরেন, আমি জবাই করছি’— আদালতে নেওয়ার পথে সোহেলের দাবি

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২০, ০১:১৮ রাত
আপডেট : ১৯ এপ্রিল, ২০২০, ০১:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চোখ লাল হওয়াও করোনার প্রাথমিক লক্ষণ!

মহসীন কবির :  [২]  করোনায় আক্রান্ত হলে সাধারণ কয়েকটি লক্ষণ দেখা দেয়। প্রথমে শুকনো কাশি ও জ্বর লক্ষ্য করা যায়। পরে এই মারণ ভাইরাস ফুসফুস আক্রান্ত হয়। করোনার লক্ষণ দেখা দিলেই রোগীকে চিকিৎসকের পরামর্শে কোয়ারেন্টিনে বা আইসোলেশন থাকতে বলা হয়।

[৩] করোনা নিয়ে গবেষকরা কয়েক দিন আগে জানায়, কোনো লক্ষণ দেখা দেওয়া ছাড়াও যেকোনো ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে থাকতে পারেন। এরপর জানানো হয় পায়েও দেখা দিতে পারে করোনার লক্ষণ। আর এবার বলা হচ্ছে, চোখেও দেখা দিতে পারে করোনার প্রাথমিক লক্ষণ। যুক্তরাজ্যের একজন চিকিৎসা বিজ্ঞানী জানিয়েছেন, করোনার প্রাথমিক লক্ষণ দেখা দিতে পারে মানুষের চোখে। তবে এটি খুব সংখ্যক মানুষের শরীরে।

[৪] বলা হচ্ছে, চোখ উঠা বা চোখ রক্তবর্ণের আকার ধারণ করাও হতে পারে করোনার লক্ষণ। এটি হয়তো করোনায় আক্রান্ত হওয়ার একটি সতর্ক বার্তা। তবে এটি অ্যালার্জির কারণেও ঘটতে পারে। এই বিষয়টি প্রমাণ করতে আরো গবেষণার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসা বিজ্ঞানীরা।

সূত্র: মিরর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়