শিরোনাম
◈ সংসদের প্রথম অধিবেশন কবে? যা জানাগেল ◈ জেলবন্দি ইমরানকে দু’বার সমঝোতার প্রস্তাব দেয়  সরকার! ফাঁস করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, অস্বস্তিতে ইসলামাবাদ ◈ শরীরে আঘাতের চিহ্ন, সড়কে মিলল আওয়ামী লীগ নেত্রীর লাশ ◈ চল‌চ্চি‌ত্র শি‌ল্পের জন‌্য নতুন সরকারের কা‌ছে শাকিব খানের চাওয়া ◈ আমরা যদি পিছিয়ে থাকি, তাহলে বর্তমান বিশ্বে অন্যরা আমাদের প্রতি করুণার দৃষ্টিতে তাকাবে : বাণিজ্যমন্ত্রী ◈ যে কারণে ডিসি সারোয়ারকে আদালতের শোকজ হয়, যা জানা গেল ◈ এনআইডি আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য ইসির জরুরি নির্দেশনা ◈ এবার ব্রিটিশ দ্বৈত নাগরিকদের জন্য সুখবর! ◈ ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুমকি ◈ শহীদ মিনার প্রাঙ্গণে রং-তুলির ছোঁয়ায় প্রস্তুতির শেষ পর্যায়

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২০, ০১:৫৭ রাত
আপডেট : ১৯ এপ্রিল, ২০২০, ০১:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চাল চুরির খবর প্রকাশের জেরে বিডিনিউজ ও জাগোনিউজ সম্পাদকের বিরুদ্ধে মামলা

মাজহারুল ইসলাম : [২] অনলাইন নিউজপোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী ও জাগো নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন সরকারসহ ৪ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোমিনুল ইসলাম ভাসানী। মামলার অপর ২ আসামি শাওন আমিন ও রহিম শুভ।

[৩] বালিয়াডাঙ্গি থানার ওসি হাবিবুল হক প্রধান জানান, গতকাল রাতে দায়ের করা এই মামলা নম্বর-১২।

[৪] মামলায় মোমিনুল  অভিযোগ করেন, সম্প্রতি তার এলাকা থেকে ১০ টাকা কেজি দরের ৬৮ বস্তা চাল উদ্ধার হয়। এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নিখিল চন্দ্র বর্মণ সংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে ৯ এপ্রিল একটি মামলা দায়ের করেন। কিন্তু মামলার একদিন আগে ৮ এপ্রিল সকালে শাওন আমিন ও রহিম শুভ নামে ২ ব্যক্তি  ফেসবুকে তাকে চাউল চোর আখ্যায়িত করে পোস্ট দেয়। এর

[৫] এর একদিন পর বিডিনিউজ ও জাগো নিউজে তাকে এবং তার ভাই ৪ নম্বর বড় পালাশবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিনকে জড়িয়ে সংবাদ প্রকাশ করে। এতে মোমিনুল ইসলাম ভাসানী নিজের ও বাংলাদেশ আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। এ ঘটনায় বালিয়াডাঙ্গিতে সংবাদ সম্মেলন করেন বলেও এজাহারে উল্লেখ করেন মোমিনুল ইসলাম ভাসানী।

[৬] থানা সূত্র জানায়, ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৯ ও ৩১ ধারায় মামলাটি রুজু করা হয়েছে। বালিয়াডাঙ্গি থানার এসআই রামবাবু রায়কে মামলাটির তদন্ত করার দায়িত্ব দেয়া হয়েছে। বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়