শিরোনাম
◈ ফরিদপুর মেডিকেলে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয়! ◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি ◈ ইমরান খানের শক্ত ঘাঁটি অবরুদ্ধ করেছে পাকিস্তান, এর ফল উল্টো হতে পারে ◈ ‌চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে দুর্বার বার্সেলোনা, গোলের বন্যায় জয়যাত্রা অব্যাহত ◈ ‌লি‌লের জা‌লে আর্সেনালের ৩ গোল ◈ গোয়েন্দা তালিকায় ঢাকায় তালিকাভুক্ত ৫৪৫ চাঁদাবাজ-সন্ত্রাসী, এক সপ্তাহে গ্রেপ্তার ৪৭; আইনি প্রক্রিয়া নিয়ে জটিলতা ◈ ১২ দি‌নেই বিশ্বকাপ টিকিটের জন‌্য ১৪২ দে‌শ থে‌কে আ‌বেদন প‌ড়ে‌ছে দেড় কো‌টির উপ‌রে ◈ আন্তর্জাতিক উদ্বোধনের আগে কক্সবাজার বিমানবন্দরে কোটি টাকার লাইটিং সিস্টেমের তার চুরি, অডিটের আগে নিরাপত্তাঝুঁকি ◈ সুপার এল নিনোর কবলে বিশ্ব, বাড়ছে দাবানল

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২০, ০১:২১ রাত
আপডেট : ১৯ এপ্রিল, ২০২০, ০১:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সোনারগাঁয়ে লকডাউন মানছে না এইচ কে জি স্টিল মিল; চালাচ্ছেন কারখানা

শাহ জালাল, সোনারগাঁ ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি : [২] জেলায় ঝুঁকির মুখে শ্রমিকরা। কলো ধূয়ায় আচ্ছন্ন ৭ গ্রাম; লকডাউন মানছেন না এইচ কে জি স্টিল মিল। করোনার প্রাদুর্ভাবের মধ্যেও চালাচ্ছেন কারখানা। এলাকায় বিক্ষোভ।

[৩] সরেজমিনে দেখা যায়, গতকাল শনিবার দুপুরে সোনারগাঁ উপজেলার পিরোজপুর এলাকায় করোনা প্রাদুর্ভাবের মধ্যেই চলছে এইচ কে জি স্টিল মিল। করোনাভাইরাস প্রতিরোধে পুরো নারায়ণগঞ্জ জেলা লকডাউন করা হলেও লকডাউন উপেক্ষা করেই এইচ কে জি স্টিল মিলস তাদের উৎপাদন কাজ চালিয়ে যাচ্ছেন। এতে করোনাঝুঁকিতে কারখানায় কর্মরত শ্রমিকরা ও চোখ জ্বালা ও শ্বাসকষ্টে ভুকছেন ৭ গ্রামের মানুষ ।

[৪] মিলের শ্রমিকরা জানান, কারখানা চালু থাকলে আমরা কাজ না করলে আমাদের চাকরি চেল যাবে না। এলাকাবাসীর দাবি সরকারের বিভিন্ন দপ্তরে বহুবারই জানিয়েও কাজের কাজ কিছুই হচ্ছে না।

[৫] এ ব্যাপারে মিলসের অফিসার ইঞ্জিনিয়ার কল্লোল জানান, করোনার প্রাদুর্ভাবের কারণে কারখানা বন্ধ রাখর সরকারি কোন নির্দেশানা আমরা পাইনি। বিষাক্ত কালো ধূয়া নির্গমনের বিষয়ে বলেন আমরা সরকারি নীতিমালা অনুসরণ করে কাজ করি।

[৬] সোনারগাঁ উপজেলা নির্বাহীকর্মকর্তা মো.সাইদুল ইসলাম বলেন, অবশ্যই জানানো হয়েছে, লকডাউন না মানলে এইচ কে জি স্টিল মিলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ