শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২০, ১০:৪৭ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২০, ১০:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সামাজিক দূরত্ব নিশ্চিত করে ৫০০ পরিবারে ত্রাণ দিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক

জেলা প্রতিনিধি : [২]  করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে গরীব, অসহায় ও শ্রমজীবী মানুষ। তাই তাদের মাঝে জেলার ডোমার উপজেলায় চিলাহাটির ৫০০ পরিবারে ত্রাণ বিতরণ করেন যুব মহিলা লীগের সহশিক্ষা ও প্রশিক্ষণ পাঠাগার বিষয়ক সম্পাদক সরকার ফারহানা আক্তার সুমি।তিনি মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, কেন্দ্রীয় কমিটিরও সাধারণ সম্পাদক ।

[৩] শুক্রবার বিকেল ৩ টা থেকে শুরু করে সন্ধ্যা ৭ টা পর্যন্ত ডিমলা উপজেলার পূর্বছাতনাই,খগাখড়িবাড়ী ও নাউতারা ইউনিয়নে তাকে ত্রাণ বিতরণ করতে দেখা যায়।

[৪] তিনি করোনা মহামারি মোকাবেলায় বিভিন্ন জায়গায় নিজ উদ্যোগে ঘুরে সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মহীন ও নিম্নআয়ের পরিবারের মাঝে চাল, ডাল, আলু, পেঁয়াজসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করেন ।

[৫] সরকার ফারহানা আখতার (সুমি) বলেন, পৃথিবীতে করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করেছে। আমরা সচেতন থাকবো। অপ্রয়োজনে ঘরের বাইরে যাব না। আমি অতি সাধারণ একজন মানুষ। আল্লাহ যদি আমাকে তওফিক দেন, তাহলে ভবিষ্যতেও আপনাদের পাশে থাকার চেষ্টা করবো।

[৬] এদিকে তার বাবা বীর মুক্তিযোদ্ধা গোলাম রাব্বানীকেও চিলাহাটির বিভিন্ন জায়গায় দীর্ঘদিন ধরে অসহায় ও গরীব মানুষের বাড়িতে খাদ্য পৌছে দিতে দেখা গেছে।

  • সর্বশেষ