শিরোনাম
◈ দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাহজালাল বিমানবন্দরে নতুন টার্মিনাল চালু হবে শিগগিরই ◈ ইরানে ধ্বংসাত্মক অভিযান এখনও ‘শুরুই’ হয়নি: ট্রাম্প ◈ ‘অকটেন সংকট ‘মোটরসাইকেল চালকদের তৈরি’—ডিজেলে ঘাটতি নেই’ ◈ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, চুয়াডাঙ্গায় রাস্তায় গলছে পিচ ◈ বাংলাদেশে জ্বালানি পরিস্থিতি: সংকটের পেছনের কারণ, বাস্তবতা ও সামনে কী হতে পারে ◈ মাটি চাপা দেয়া হলো বঙ্গোপসাগরে ধরা পড়া ২০ মণ ওজনের সেই খটক মাছটি (ভিডিও) ◈ সিঙ্গাপুর থেকে ডিজেলভর্তি আরেকটি জাহাজ পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে ◈ যুদ্ধ থামিয়ে ইরানের এখনই ‘বিজয় ঘোষণা’ করা উচিত: জাভেদ জারিফ ◈ আমির হামজার যে মন্তব্যে নারী এমপিদের নিয়ে সমালোচনার ঝড়, দেখুন ভিডিওতে ◈ সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনা‌লে আজ বাংলা‌দেশ ও ভারত মু‌খ্মেু‌খি

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২০, ০৪:৩০ সকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২০, ০৪:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ট্রাম্প আর্থিক দুরবস্থা কাটাতে ১ লাখ ৬১ হাজার কোটি টাকার প্রণোদনার ঘোষণা দিলেন

দেবদুলাল মুন্না:[২]করোনাভাইরাসের কারণে সংকটে পড়েছে যুক্তরাষ্ট্রের অর্থনীতি। বিশেষ করে কৃষক, খামারি ও কৃষিশিল্প বাঁচানোর জন্য গত শুক্রবার সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

[৩] ট্রাম্প বলেন,আমাদের অসাধারণ কৃষক ও খামারিদের সহায়তায় এ প্রণোদনা দেওয়া হবে, যাতে তারা বৈশ্বিক মহামারির কারণে সৃষ্ট মন্দার সঙ্গে মানিয়ে নিতে পারে।

[৪] দেশটির কৃষিমন্ত্রী সনি পেরডু বিবিসকে জানান, চলমান লকডাউনের কারণে যুক্তরাষ্ট্রের শিক্ষাপ্রতিষ্ঠান, রেস্টুরেন্ট বন্ধ থাকায় এবং নাগরিকদের অধিকাংশই এখন ঘরে খাবার খাওয়ায় বড় ধাক্কা খেয়েছে কৃষকেরা। বাজারজাত করণের জন্য প্রস্তুত দুগ্ধজাত পণ্য ফেলে দেওয়া এবং শাক সবজি বিনষ্ট করা কেবল অর্থনীতিক ক্ষতিই নয়, যারা এসব উৎপাদনে জড়িত তাদের জন্য এটা হৃদয় বিদারকও।

[৫] সিএনএন জানায়, ক্ষতিগ্রস্ত কৃষক ও খামারিদের থেকে সরাসরি পণ্য ও দুধ কিনে কমিউনিটির ফুড ব্যাংকগুলোতে সরবরাহের জন্য ব্যয় করা হবে ৩০০ কোটি ডলার।

[৬] যুক্তরাষ্ট্রের ফার্ম ব্যুরো জানায়, লকডাউনের কারণে সবাই মজুদ করেছেন। নতুন করে মাংস, ফল, শাক সবজি ও অন্যান্য খাদ্য-দ্রব্য কিনছেন না। ফলে উৎপাদনকারীর পণ্যে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলবে। সম্পাদনা রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়