শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২০, ০১:১৮ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০২০, ০১:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মদ্যপান ঠেকাতে কড়া পদক্ষেপ নেয়ার আবেদন বিশ্ব স্বাস্থ্য সংস্থার

মৌরী সিদ্দিকা : [২] করোনা আতঙ্কে বিশে^র প্রায় সব দেশেই জারি হয়েছে লকডাউন। লকডাউনে গৃহবন্দি বিশে^র প্রায় সব মানুষ। এদিকে নিয়েলসেনের সমীক্ষার পরিসংখ্যানে দেখা যায়, গত এক মাসে আমেরিকায় মদ বিক্রি বেড়েছে প্রায় ৫৫ শতাংশ।

[৩] লকডাউনের সময় মদ্যপানের ফলে কমতে পারে শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা। বিঘ্নিত হতে পারে মানসিক স্বাস্থ্য। তাই মদ্যপান থেকে বিরত থাকায় উচিত বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা(ডব্লিউ এইচ ও)। এর সঙ্গে বিশ^ স্বাস্থ্য সংস্থা প্রত্যেক দেশের সরকারের কাছে আবেদন জানান, তারা যেন মদ্যপান ঠেকাতে আরও কড়া পদক্ষেপ নেন।

[৪] বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম জানিয়েছেন, লকডাউন চলাকালীন মদ্যপানের ফলে বাড়তে পারে মানসিক অবসাদ, গার্হস্থ্য হিংসাও বৃদ্ধি পেতে পারে। তাই দ্রুত সব দেশে মদ্যপানে লাগাম দিতে কড়া নির্দেশ জারির পরামর্শ বিশ্ব স্বাস্থ্য সংস্থার।

[৫] সাম্প্রতিক একটি পরিসংখ্যানে দেখা যায়, গুগলে বাড়িতে কিভাবে মদ বানানো যায় এই প্রশ্ন সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে। সূত্র : জি২৪ঘণ্টা

  • সর্বশেষ