শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২০, ০৫:৩৮ সকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২০, ০৫:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চাল আত্মসাতের অভিযোগে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মাসুদ আলম : [২] কিশোরগঞ্জের কটিয়াদীতে সরকারি চাল আত্মসাতের অভিযোগে ঢাকার তেজগাঁও কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও কিশোরগঞ্জ জেলা পরিষদের সদস্য কামরুজ্জানকে (৩৫) গ্রেপ্ত করেছে পুলিশ। শুক্রবার বিকালে কটিয়াদী উপজেলার সহশ্রাম ধূলদিয়া ইউনিয়নের ফুলবাড়িয়া থেকে তাকে আটক করা হয়।
[৩] কামরুজ্জামান কটিয়াদী উপজেলার সহশ্রাম ধূলদিয়া ইউনিয়ন ফুলবাড়িয়া গ্রামের মৃত ইদ্রিস মিয়া পুুত্র।
[৪] পুলিশ জানায়, জেলা পরিষদ কর্তৃক বাংলাদেশ সরকারের (এডিপি) থেকে করোনা সংকটে থাকা অসহায় ও কর্মহীন ৪৫০জন পরিবারের ত্রাণ বরাদ্দ দেয়া হয়। প্রতি একজনের জন্য বরাদ্দ দেয় ১০কেজি চাল, ১কেজি ডাল, ১কেজি তেল, ২টি সাবান ও ২টি মাস্ক। সেখানে উপজেলা নির্বাহী অফিসার ও তার প্রতিনিধি হিসেবে পরিকল্পনা কর্মকর্তা (পিআইও)কে উপস্থিত রেখে ত্রাণ বিতরণের নির্দেশনা দেয় হয়। কিন্তু তাদের কাউকে না জানিয়ে প্রতি প্যাকেটে ২-৩ কেজি করে চাল আত্মসাৎ করে।

[৫] এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২শ প্যাকেজ উদ্বার করে। এসময় শুধু ২৬টি প্যাকেটে চাল দেয়ার পরিমাণ সঠিক থাকলেও বাকি ১৮৭টি প্যাকেটে ১০কেজিরও কম করে চাল দেয়ার সত্যতা খোঁজে পাওয়া যায়। পরে ১৮৭টি প্যাকেটের চাল জব্দ করে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়