শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২০, ০২:০৬ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০২০, ০২:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বস্ত্র ও পাটমন্ত্রী অর্থয়ানে করোনাভাইরাস পরীক্ষার ল্যাব ও আইসোলেশন সেন্টার নির্মাণ

আব্দুল্লাহ মামুন: [২] শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর জানান, নিজস্ব অর্থায়নে ও উদ্যোগে রূপগঞ্জ উপজেলার কাঞ্চন বেস্টওয়ে সিটিতে নির্মিত হচ্ছে করোনাভাইরাস পরীক্ষার ল্যাব ও আইসোলেশন সেন্টার। ইতোমধ্যে ভবন চূড়ান্ত হয়েছে। শুক্রবার থেকে মেশিন স্থাপনের কাজ শুরু হয়েছে।

[৩] এ ব্যাপারে বস্ত্রমন্ত্রী বলেন, কাঞ্চন বেস্টওয়ে সিটিতে করোনাভাইরাস পরীক্ষার এ ল্যাব শুধু রূপগঞ্জের জনগণের জন্য নয়, এখানে নারায়ণগঞ্জ জেলার মানুষের করোনাভাইরাসের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা সম্ভব হবে। ৩ থেকে ৪ ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়া যাবে। সম্ভব হলে নারায়ণগঞ্জের আশেপাশের জেলার ব্যক্তিদের করোনাভাইরাসেরও পরীক্ষা করা হবে।

[৪] মন্ত্রী আরও বলেন, নমুনা সংগ্রহের জন্য হটলাইন চালু রয়েছে। ফোন দিলেই বাসা থেকে নমুনা সংগ্রহ করে নিয়ে আসা হবে। এছাড়া মাইক্রোবায়োলজিস্ট, ডাক্তার এবং নার্স প্রস্তুত রয়েছে। একটি সরকারি ও দুটি বেসরকারি অ্যাম্বুলেন্স করোনা রোগী পরিবহনের জন্য কাজ করবে। তিনটি অ্যাম্বুলেন্সই প্রস্তুত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়