শিরোনাম
◈ বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত ◈ ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক, যেভাবে মিলবে সমাধান ◈ নতুন পে-স্কেলে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০২০০ টাকা ◈ ঢাকায় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক ◈ সংযুক্ত আরব আমিরাতে আলাদা দুর্ঘটনায় ৩ প্রবাসীসহ নিহত ১৭, আহত ৩০ ◈ ট্রাম্পের মন্তব্যের পর বিশ্ববাজারে বাড়ল তেলের দাম ◈ দেশের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি ◈ সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী ◈ আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ তিন পদে নিয়োগে কঠোর হচ্ছে বাংলাদেশ ব্যাংক, লাগবে নির্দিষ্ট অভিজ্ঞতা ◈ টাঙ্গাইলে বিবস্ত্র অবস্থায় মাকে জড়িয়ে ধরে ৯ বছরের শিশু, শিক্ষককে বেধড়ক পিটুনি

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২০, ১২:৫৯ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০২০, ১২:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মানুষকে বাঁচাতে গিয়ে নিজেই করোনায় আক্রান্ত স্বেচ্ছাসেবক শেখ ঈশান

আব্দুল্লাহ আল আমীন : [২] বৃহস্পতিবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজের পক্ষ থেকে জানানো হয়েছে শেখ ঈশানের করোনা পজেটিভ। বর্তমানে তিনি জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ময়মনসিংহের মাসকান্দা এলাকায় তার নিজ বাসায় অবস্থান করছেন। তার করোনা আক্রান্তের খবরে এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে।

[৩] ময়মনসিংহ শহরের মানুষকে করোনা ভাইরাসের হাত থেকে মুক্ত রাখতে ও ছিন্নমূল মানুষের দিকে সেবার হাত বাড়িয়ে দিতে গত ২৮ মার্চ পরিচিতদের নিয়ে ‘তারুণ্যের দল’ নামে ১০ সদস্যের একটি স্বেচ্ছাসেবক দল গঠন করেন শেখ ঈশান। শিশু প্রতিভা বিকাশ কেন্দ্র নামে একটি প্রতিষ্ঠানের সহযোগিতায় জীবাণুনাশক স্প্রে করার মেশিন, পিপিই, হ্যান্ডগ্লাভস ও মাস্ক জোগাড় করেন। প্রতিদিন কাঁধে জীবাণুনাশকের ড্রাম নিয়ে নেমে পড়তেন ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে।

[৪] রাস্তা ঘাট,বাসাবাড়ি, অফিস, মসজিদ, মন্দির, রাস্তায় চলমান প্রশাসনের গাড়ি, অ্যাম্বুলেন্স, অতি প্রয়োজনে বের হওয়া বিভিন্ন যানবাহন জীবাণুমুক্ত করতো শেখ ঈশানের তারুণ্যের দল। সুরক্ষা সরঞ্জাম দেয়াসহ সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ায় তারা। দ্রুতই তার কর্যক্রম নজর কাড়ে শহরবাসীর।

[৫] ঈশান জানান, অনেকেই তাদের দেখে উৎসাহিত হয়ে নিজ নিজ এলাকায় কাজ শুরু করেছে। তিনি বলেন, যদি বেচে ফিরি, দেখা হবে। আবার নামবো রাস্তায় কথা দিলাম।

[৬] ময়মনসিংহ জেলা প্রশাসক মিজানুর রহমান জানান, শেখ ঈশান ময়মনসিংহ শহরকে রক্ষায় তার অবস্থান থেকে সর্বচ্চ কাজ করেছে। আমরা তার পাশে আছি। জেলা প্রশাসনের পক্ষ থেকে তার চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতা করবো।

  • সর্বশেষ