শিরোনাম
◈ আজও উত্তপ্ত মিরপুর, পুলিশ-শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ বাজারে কমছে সবজি, ডিম ও মুরগির দাম ◈ তৃতীয় টার্মিনাল নিয়ে জাপানের কঠিন শর্ত মেনে নিল বাংলাদেশ ◈ মাটির নিচেই গোটা গ্রাম, ২০০ বছরের পুরোনো বাড়িতে আজও বসবাস করছেন হাজারো মানুষ! ◈ ৩৫৭ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে কি না, জানতে চাইল পুলিশ সদর দপ্তর ◈ দাঙ্গা নিয়ন্ত্রণ ও জনশৃঙ্খলা রক্ষায় আনসার সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছে তুরস্কের বিশেষজ্ঞ দল ◈ রাজনৈতিক দলগুলোর এত টাকা আসে কোথা থেকে, দল চালাতে কত টাকা লাগে: টিআইবির গবেষণা ◈ কাঙ্ক্ষিত দামে বিক্রি না হওয়ায় আবুধাবিতে ফেরত যাচ্ছিল ৪ কোটি ৯১ লাখ টাকার স্বর্ণের ডিম, আটক ৬টি ◈ ওয়ারীতে বাসায় কুশ চাষ ও মাদক সরবরাহ, যুক্তরাষ্ট্রফেরত ২২ বছর বয়সী তৌসিফ গ্রেপ্তার

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২০, ১২:৩৬ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০২০, ১২:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা মোকাবিলায় লকডাউন কোনো সমাধান নয়: রাহুল গান্ধী

আবুল বাশার নূরু: [২] ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস (আইএনসি) নেতা রাহুল গান্ধী ভারতের কেন্দ্রীয় সরকারের উদ্দেশে বলেছেন, নভেল করোনাভাইরাস মোকাবিলায় লকডাউন কোনো সমাধান নয়। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন। খবর এনডিটিভি

[৩] এ সময় রাহুল গান্ধী বলেন, কেন্দ্র সরকারের উচিত কৌশলগতভাবে এবং ব্যাপকহারে করোনাভাইরাস টেস্ট করানো। সেক্ষেত্রে পুরো ভারতকে হটস্পট এবং নন হটস্পট এই দুই ভাগে ভাগ করার পরামর্শ দেন তিনি।

[৪] তিনি আরো বলেন, সরকারের বর্তমান কার্যক্রম থেকে নভেল করোনাভাইরাস মোকাবিলায় তাদের গৃহীত পদক্ষেপ সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া সম্ভব নয়।

[৫] এছাড়াও, নভেল করোনাভাইরাস টেস্টের নিম্নহারের কথা উল্লেখ করে তিনি বলেন, নভেল করোনাভাইরাস যথাযথভাবে মোকাবিলা করতে হলে আমাদের টেস্টের হার বাড়াতে হবে।

[৬] ভারতের অর্থনৈতিক দৈন্যদশার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, নিম্নআয়ের মানুষের খাদ্যের নিরাপত্তা সরকারকেই নিশ্চিত করতে হবে কিন্তু এ ব্যাপারে সরকারের কোনো পদক্ষেপ নেই।

[৭] ওই ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লক্ষ্য করে রাহুল গান্ধী বলেন, এই বক্তব্যকে সমালোচনা মনে করবেন না, আপনার সঙ্গে আমাদের বিভিন্ন ইস্যুতে মতবিরোধ থাকতে পারে। কিন্তু এই বিশ্বমহামারি মোকাবিলায় আমরা একসঙ্গে কাজ করতে আগ্রহী। কাজের পরিবেশ তৈরি করুন।

প্রসঙ্গত, চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পর্যন্ত ভারতে মোট আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৪৫৬ জন এবং মৃত্যু হয়েছে ৪২২ জনের। সূত্র সারাবাংলা

  • সর্বশেষ