শিরোনাম
◈ জামায়াতের বিরোধিতা করতে বিএন‌পি নির্বাচনী প্রচারণায় মুক্তিযুদ্ধকেই কেন সামনে আনছে? ◈ বিশ্বকাপের আগে একাধিক পরিবর্তন ক্রিকেটের নিয়মে ◈ ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিধান কী? ◈ মধ্যরাতে তিন গ্রামের সংঘর্ষ, আহত পুলিশসহ ১৫ ◈ চট্টগ্রাম বন্দর বন্ধে রপ্তানি সংকট: কর্মবিরতিতে আটকা ১৩ হাজার কনটেইনার, ঝুঁকিতে ৬৬ কোটি ডলারের বাণিজ্য ◈ আওয়ামী লীগ দুর্গের ২৮ আসন এবার বিএনপির জয়ের পাল্লা ভারী ◈ নিউক্যাসলকে হারিয়ে ম্যানচেস্টার সিটি লিগ কা‌পের ফাইনালে ◈ অ‌স্ট্রেলিয়ান প‌্যাট কা‌মিন্স বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আশায় ◈ ‘খেলার মাঠে রাজনীতি নয়’: বাংলাদেশের পক্ষে সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছি : পাকিস্তানের প্রধানমন্ত্রী ◈ নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: এক গ্রামেই ১৬২ জনকে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো রাজপ্রাসাদ

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২০, ০২:৪৬ রাত
আপডেট : ১৬ এপ্রিল, ২০২০, ০২:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাভাইরাস বন্ধের পর ফ্রান্সের অর্ধেকেরও বেশি শিল্প-কারখানা ফের চালু

রাশিদ রিয়াজ : [২] ফ্রান্স সরকার পূর্বঘোষিত অর্থনৈতিক সহায়তা প্যাকেজে আরো ১০ বিলিয়ন ইউরো বৃদ্ধি করার পর তা ১১০ বিলিয়নে পৌঁছেছে। আরটি

[৩] ফ্রান্সের অর্থমন্ত্রী ব্রুনো লে মাইর বলেছেন তার দেশের ৬০ ভাগ শিল্প-কারখানা করোনাভাইরাসের কারণে বন্ধ থাকার পর ফের চালু হয়েছে। বুধবার আরটিএল রেডিওকে দেয়া এক সাক্ষাতকারে এ কথা বলেন তিনি।

[৪] এয়ার ফ্রান্স-কেএলএমকে দিন কয়েকের মধ্যে বিশেষ সহায়তা দেয়া হচ্ছে যাতে এয়ারলাইন্সটির বসে থাকায় অধিকাংশ উড়োজাহাজ ফের উড্ডয়ন করতে পারে। দি লোকাল

[৫] দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ও ২০০৯ সালের বিশ^ব্যাপী মন্দার চেয়েও মারাত্মক অর্থনৈতিক সংকট মোকাবেলার কথা গত সপ্তাহে জানান ফ্রান্সের অর্থমন্ত্রী। তখন তিনি বলেন, ১১ মে পর্যন্ত লকডাউন বৃদ্ধি কারণে ফ্রান্সের জিডিপি ৮ শতাংশ হ্রাস পাবে।

[৬] বিশ্বে ফ্রান্স হচ্ছে করোনাভাইরাস আক্রান্ত চতুর্থ ক্ষতিগ্রস্ত দেশ। দেশটিতে ইতিমধ্যে ১ লাখ ৪৩ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর ১৫ হাজার ৭৫০ জন মারা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়