শিরোনাম
◈ ইবি শিক্ষককে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা কর্মচারীর ◈ দেশের সব সরকারি হাসপাতালে দালাল ঠেকাতে ৭ নির্দেশনা ◈ এবার তুরস্কে হামলা করল ইরান ◈ সারা দেশে বৃক্ষরোপন কর্মসূচি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশের কাছে কী প্রত্যাশা, জানালেন ইরানের রাষ্ট্রদূত ◈ চিকিৎসাসেবা সহজ করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিলেন ‘ই-হেলথ’ কার্ড চালুর ◈ ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন, কে পেলেন কোন দপ্তর ◈ গণভোট ও শপথ বৈধতা নিয়ে হাইকোর্টের রুল, রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি ◈ ইরান-ইসরায়েল সংঘাতের প্রভাব, টানা বাড়ছে অপরিশোধিত তেলের দাম ◈ মধ্যপ্রাচ্যের সংঘাত: কে কার মিত্র, কে কার প্রতিপক্ষ?

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২০, ০২:৪৯ রাত
আপডেট : ১৬ এপ্রিল, ২০২০, ০২:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রংপুর জেলা লকডাউন

রংপুর প্রতিনিধি : [২] মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি ও বিস্তার প্রতিরোধে রংপুর জেলাকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।

[৩] বুধবার বিকালে জেলা প্রশাসক মো. আসিব আহসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে রংপুর জেলাকে অবরুদ্ধ ঘোষণা করা হয়।

[৪] গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকি মোকাবিলায় রংপুর জেলাকে লকডাউন ঘোষণা করা হল। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে। এ সময়ে যে কোনো উপায়ে রংপুর জেলায় জনসাধারণের প্রবেশ ও জেলা থেকে বহির্গমন সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হল।

[৫] এ ছাড়া সব ধরনের গণপরিবহন, জনসমাগম বন্ধ থাকবে। তবে জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানসহ সব ধরনের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ও মালবাহী গাড়ি এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

[৫] জনস্বার্থে জারিকৃত এ আদেশ বুধবার রাত ১০টা থেকে কার্যকর ও পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বলবত থাকবে। এ ছাড়াও পূর্বের ন্যায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য বলা হয়েছে। এই আদেশ অমান্য করলে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়