শিরোনাম
◈ এক মাসে সুশাসনের বার্তা: জনআস্থায় এগোচ্ছে সরকার ◈ ‘লঞ্চের নির্ধারিত ভাড়ার থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার’ ◈ ইরান থেকে ২৫০ বাংলাদেশিকে ফেরাতে সরকারের উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় শীর্ষ নেতাদের মৃত্যু, কড়া বার্তা ইরানের ◈ দুইটি আসনের প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি ◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২০, ১১:১৩ দুপুর
আপডেট : ১৫ এপ্রিল, ২০২০, ১১:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিদায়ী আইজিপিকে সংবর্ধনা

ইসমাঈল হুসাইন ইমু: [২] বিদায়ী আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর সন্মানে বুধবার বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষ কৃষ্ণচূড়ায় এক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বিদায়ী আইজিপিকে একজন সফল আইজিপি আখ্যায়িত করে তার বর্ণাঢ্য কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। তারা সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে ড. পাটোয়ারীর পরবর্তী কর্মজীবনের সাফল্য এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুন্দর জীবন কামনা করেন।

[৩] ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী তার কর্মকালে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য পুলিশ কর্মকর্তা ও সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। নবনিযুক্ত আইজিপি'কে একজন দক্ষ ও পেশাদার কর্মকর্তা হিসেবে আখ্যায়িত করে জাবেদ পাটোয়ারী বলেন, তার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ পুলিশ বাহিনী আরো জনবান্ধব হিসেবে গড়ে উঠবে। তিনি আশা প্রকাশ করে বলেন, নবনিযুক্ত আইজিপি বাংলাদেশ পুলিশকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবেন।

[৪] অতিরিক্ত আইজিপি (প্রশাসন ও অপারেশন্স) ড. মো. মইনুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে নবনিযুক্ত আইজিপি ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) এবং পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে পুলিশের অতিরিক্ত আইজিপিবৃন্দ, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা সামাজিক দূরত্ব ও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়