শিরোনাম
◈ ইরান সংঘাত নিয়ে চাপে ট্রাম্প, যুদ্ধ শেষের পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা: ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন ◈ আপাতত জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী ◈ যুদ্ধ পরিস্থিতিতে সংকট ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়নে মন্ত্রিসভা কমিটি গঠন ◈ জামিন করাতে ঘুষ চাওয়ার অভিযোগের অভ্যন্তরীণ তদন্ত হবে: চিফ প্রসিকিউটর ◈ স্কুল-কলেজ কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা শিথিল করল সরকার ◈ এফএ কা‌পের সে‌মিফাইনা‌লে ওঠার লড়াই‌য়ে মুখোমুখি ম‌্যান‌চেস্টার সিটি ও লিভারপুল ◈ উ‌য়েফা চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে রা‌তে বার্সেলোনার বিরু‌দ্ধে খেল‌বে নিউক্যাসল ◈ পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের উপদেষ্টার পদায়ন চান জামায়াতের আমির ◈ ঈদের ছুটিতেও খোলা থাকবে কাস্টম হাউস ও শুল্ক স্টেশন ◈ ইরান যুদ্ধ থেকে ‘প্রস্থানের পথ’ খুঁজছে ইসরায়েল: ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২০, ১০:৫০ দুপুর
আপডেট : ১৫ এপ্রিল, ২০২০, ১০:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা আতঙ্কে নারায়ণগঞ্জ থেকে পালাতে গিয়ে ৩শ জন আটক

মনজুর অনিক:[২] করোনা সংক্রমণ ও খাদ্য অভাবে লকডাউন ভেঙে নৌ ও স্থলপথে নারায়ণগঞ্জ থেকে পালিয়ে যাচ্ছে মানুষ।

[৩]মঙ্গলবার গবীর রাতে চরবক্তাবলি,গাবতলী টাগারপাড়, মাউরাপট্টি এবং সাইনবোর্ড ও পঞ্চবটি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের বহনকৃত ৭টি পিকআপ ১টি ট্রাক ও ১টি বাল্কহেড আটক করা হয়।

[৪] ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।আটককৃতদের অধিকাংশই রাজশাহী, দিনাজপুর, রংপুর ও কুষ্টিয়া জেলার বাসিন্দা।

[৫] আটকরা জানান, কাজকর্ম বন্ধ থাকায় খাবারের সমস্যা অন্যদিকে করোনা ভাইরাসের সংক্রমণের ভয়ে তারা নারায়ণগঞ্জ ছাড়ছে।

[৬] ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, গবীর রাতে লকডাউন ভেঙ্গে বুলিগঙ্গা নদী দিয়ে কিশোরগঞ্জ যাওয়ার পথে নৌ টহল টিম চরবক্তাবলী এলাকা থেকে একটি বাল্কহেডকে ধাওয়া করে ৭০ থেকে ৭২ জন যাত্রীকে আটক করে। পরবর্তীতে আটককৃতরা যেখান থেকে উঠেছিল সেখানেইপৌঁছে দিয়ে বাল্কহেডটি জব্দ করা হয়।

[৭] একইদিন রাত দেড়টায় গাবতলী টাগারপাড় এলাকায় অভিযান চালিয়ে তিনটি পিকআপে,মাউড়াপট্টি থেকে চারটি পিকআপ এবং সাইনবোর্ড এলাকা থেকে ট্রাকে করে কিশোরগঞ্জের দিকে যাওয়া প্রায় শতাধিক মানুষকে আটক করে পুলিশ।

[৮] আটকের পর তাদেরকে নিজ নিজ বাসায় পৌঁছে দিয়ে পরিবহনগুলো জব্দ করা হয়েছে। সম্পাদনা : মুরাদ হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়