শিরোনাম
◈ বৈশ্বিক সংকট মোকাবিলায় বাংলাদেশ-জাতিসংঘ সহযোগিতা জোরদারের প্রত্যয় ◈ বহুমুখী যুদ্ধে চাপে ইসরাইল, ভেঙে পড়ার সতর্কবার্তা সেনাপ্রধানের ◈ যুক্তরাষ্ট্রকে জবাব দিল ইরান, শর্তে অনড় তেহরান ◈ ১১৩ বিলিয়ন ডলার ছাড়ালো বিদেশি ঋণ ◈ যুদ্ধের প্রভাবে ব্যবহৃত গাড়ি রপ্তানিতে ধস, বিপাকে জাপানি ব্যবসায়ীরা ◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২০, ০৯:০৮ সকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০২০, ০৯:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লস অ্যাঞ্জেলসে লকডাউন লঙ্ঘনে ১০ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

শাহনাজ বেগম : [২] লস অ্যাঞ্জেলস সিটির অ্যাটর্নি মাইক ফিউয়ার জানিয়েছেন, সিটি মেয়র এরিক গারসেট্টির দেয়া লকডাউনের নির্দেশ অমান্য করায় যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে তারমধ্যে ম্যাসেজ পার্লার, ধুমপানের দোকান, গাড়ি ধোওয়া ও মুদ্রণের দোকান রয়েছে। সিএনএন, লস এঞ্জেলস টাইমস

[৩] লস অ্যাঞ্জেলসে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬০ জনে। মঙ্গলবার করোনার নিয়মিত ব্রিফিংয়ে জনস্বাস্থ্য দফতরের পরিচালক বারবারা ফেরার জানান, একদিনে ৪০ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছে। এর একদিন আগে মৃতের সংখ্যা ছিল ২৫ জন। এই হিসেবে মৃত্যুর হার বেড়েছে ৩.৬ শতাংশ। কাউন্টিতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৪৭ জন।

[৪] তিনি জানান, লস অ্যাঞ্জেলেস কাউন্টির মোট জনসংখ্যা এক কোটি। তবে ধারনা করা হচ্ছে করোনায় আক্রান্ত হতে পারে ১০ লাখ মানুষ।

[৫] যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় বিশে^র সবদেশের শীর্ষে। মৃতের সংখ্যা ২৬ হাজার ছাড়িয়েছে। দেশটির ৫০টি অঙ্গরাজ্যই করোনার আক্রান্ত হয়েছে এরমধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত নিউইয়র্ক অঙ্গরাজ্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়