শিরোনাম
◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২০, ০৬:৩১ সকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০২০, ০৬:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মার্কিন চিকিৎসক মঙ্গলা নরসিমহানের মতে, অক্সিজেনের অভাবে শ্বাসকষ্টে ভোগা করোনার রোগীকে উপুড় করে রাখলে ভাল ফল আসে

দেবদুলাল মুন্না : [২] এ দাবি তিনি করেন গতকাল সিএনএন অনলাইনকে।

[৩] সিএনএন অনলাইনের প্রতিবেদনে বলা হয়, কোভিড-১৯ রোগে আক্রান্ত কোনো ব্যক্তি শ্বাসকষ্টে ভুগলে তাকে উপুড় করে শুইয়ে দিয়ে প্রাকৃতিকভাবেই অক্সিজেনের সরবরাহ বাড়ানো যায়। এই পদ্ধতিকে বলা হয় ‘প্রোন পজিশনিং’।

[৪] ডা. নরসিমহান বলেন, এই প্রক্রিয়া শতভাগ কাজে দেয়। এটি খুব সহজ উপায়। আমরা দেখছি এতে রোগীর অসাধারণ উন্নতি হচ্ছে।

[৫] তিনি জানান,তীব্র শ্বাস কষ্ট নিয়ে কভিড-১৯ আক্রান্ত এক রোগী গত শুক্রবার ভর্তি হন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের এক হাসপাতালে। ৪০ বছর বয়সী ওই ব্যক্তির অবস্থা তখন বেশ খারাপ। লাইফ সাপোর্টে নেওয়ার তোড়জোড় চলছিল। কিন্তু প্রচুর রোগী আসতে থাকায় চাপ বাড়তে থাকে আইসিইউর ওপর। ডা. মঙ্গলা নরসিমহান তখন ওই রোগীকে উপুর করে শুইয়ে দেন। এই টোটকা ম্যাজিকের মতো কাজ করে। কিছুক্ষণ পর স্বাভাকিভাবে শ্বাস নিতে শুরু করেন ওই ব্যক্তি। তাকে আর আইসিইউতে নেওয়ার প্রয়োজন হয়নি।

[৬] ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের আইসিইউ বিভাগের পরিচালক ডা. ক্যাথরিন হিবার্ট বলেন, এই পদ্ধতিতে যুক্তরাষ্ট্রে অনেক রোগীকে আইসিইউতে নেয়া লাগেনি।ইন্ডিয়ান এক্সপ্রেস

  • সর্বশেষ