শিরোনাম
◈ স্টার্টআপ উদ্যোক্তাদের ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ঘরে বসেই এখন জমির গুরুত্বপূর্ণ নথি অনলাইনে খুঁজবেন যেভাবে ◈ চলমান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি থাকলে পূর্ণ নম্বর দেওয়া হবে: আন্তঃশিক্ষা বোর্ড ◈ নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ ২০ জুলাই শরিকদের সঙ্গে প্রথম বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আনুষ্ঠানিক আমন্ত্রণ এখনো পাননি অনেক নেতা ◈ ফের জেন-জি বিদ্রোহে টালমাটাল নেপাল, বালেন্দ্র শাহের পদত্যাগ দাবি (ভিডিও) ◈ এবার বিএনপি নেতাকে লাথি দেওয়া এমপির ভিডিও ভাইরাল ◈ ‘ফার্মের মুরগি’ মন্তব্যের প্রতিবাদে সড়কে এইচএসসি পরীক্ষার্থীরা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ◈ দেশের বাজারে আরেক দফা কমল স্বর্ণের দাম ◈ ডি‌সেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার বাস্তবতা কতটা?

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২০, ০৫:০১ সকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০২০, ০৫:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আনন্দ আর বৈচিত্র্যের মধ্যেই কাটছে ঘরবন্দি সময়, বললেন পপি

ইমরুল শাহেদ : [২] করোনভাইস থেকে নিজেকে নিরাপদ রাখার জন্য সমাজের অন্যান্যের মতো তারকা শিল্পীরাও চলে গেছেন ঘরের চার দেওয়ালের মধ্যে। যতক্ষণ পর্যন্ত না দেশ স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে, ততক্ষণ পর্যন্তই তারা ঘরে থাকবেন। কিন্তু ঘরে থাকার সময়টাতে তাদের কার কিভাবে কাটছে?

[৩] টিভি অভিনেত্রী প্রিয়া আমান বলেছেন, তার সময় নিজের করা বাগান পরিচর্যা ও তদারকি করে। একইসঙ্গে তিনি একটি উপন্যাসের প্লটও চূড়ান্ত করছেন। পপি এই সময়টাতে সপরিবারে রয়েছেন খুলনায়। কিভাবে কাটে সময়? তিনি বলেন, নামাজ পড়া, বই পড়া, সিনেমা দেখা এবং আশপাশের লোকজনকে করোনা সচেতন করা নিয়ে সময় কেটে যাচ্ছে। মাঝেমাঝে ত্রাণ সহায়তা নিয়ে দরিদ্রদের পাশে দাঁড়ান বলে জানালেন।

[৪] তার ত্রাণ বিতরণের সে সব ছবিও ফেসবুকে স্থান পাচ্ছে। তিনি বলেছেন, ‘আমি এই সহায়তাকে ত্রাণ বলতে চাই না। বলতে চাই রিটার্ন অব লাভ। তাদের ভালোবাসায় আমি তারকা। এই দুঃসময়ে যদি তার কিছুটা প্রতিদান দেওয়া যায় বা ভালোবাসা লেনদেনের মানুষগুলোর কাছাকাছি থাকা যায় সেটাও এক ধরনের আনন্দ।’

[৫] পপি জানান, ভূতের বই পড়তে তার ভালো লাগে। এছাড়া ইন্টারনেটে সময় কাটানোটাও আনন্দের। তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতি নিয়ে হতাশা আর আতঙ্কে না থেকে কিছুটা আনন্দে থাকলে মানসিক ভারসাম্যটা থাকে। সুতরাং হতাশ না হয়ে আনন্দে থাকাটাই ভালো। ঘরবন্দি সময়ও যে কত আনন্দময় আর বৈচিত্র্যে কাটানো সম্ভব তার চিত্র ঘুরছে সামাজিক যোগোযোগ মাধ্যমে। জরুরি প্রয়োজন ছাড়া বের হওয়া বারণ। সেই সময়টা যেন বিরক্তিতে না কাটে তাই নানান আয়োজনের চিত্র পাওয়া যায় ফেসবুক ও ইনস্ট্রাগ্রামে। কেউ কেউ মুখরোচক খাবার তৈরি করে তার ছবি পোস্ট করছেন। সঙ্গে রেসিপি দিয়ে সেই খাবার তৈরির জন্য অন্যদেরও উদ্বুদ্ধ করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়