শিরোনাম
◈ জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী আজ ◈ দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে ◈ স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ভূমিধসে নিহত অন্তত ১৬০, নিখোঁজ ৮ শতাধিক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২০, ১১:০১ দুপুর
আপডেট : ১৫ এপ্রিল, ২০২০, ১১:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা মহামারির কারণে হামের প্রাদুর্ভাব ঘটতে পারে : ইউনিসেফ

ইয়াসিন আরাফাত : [২] জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের কর্মকর্তারা বলেছেন, এই মহামারির কারণে বেশ কয়েকটি টিকা দান কর্মসূচি বিলম্বিত হচ্ছে। টিকা নেয়ার হার কমে যাওয়ায় বেশ কয়েকটি দেশে হামের বড় ধরনের প্রাদুর্ভাব ঘটতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। বিবিসি

[৩] ইউনিসেফ বলছে, মারাত্মক ছোঁয়াচে রোগ হামে কাশি, জ্বরের সঙ্গে শরীরে র‍্যাশ উঠতে পারে। শিশুদের জন্য প্রাণঘাতী এই রোগ।দুই ডোজ এমএমআর টিকা গ্রহণ করলে ঠেকানো যায় ভয়ঙ্কর এই রোগ। তবে ৩৭টি দেশের প্রায় ১১ কোটি ৭০ লাখ শিশু সময় মতো হামের টিকা নাও পেতে পারে।

[৪] করোনাভাইরাসের মহামারির কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, যেসব দেশে এই রোগের প্রাদুর্ভাব সক্রিয় নেই সেসব দেশে সাময়িকভাবে টিকাদান কর্মসূচি স্থগিত রাখা যেতে পারে। তবে প্রাদুর্ভাব থাকার পরেও অন্তত ২৪টি দেশে এই কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে ইউনিসেফের মতে, করোনা মহামারির কারণে টিকা দান কর্মসূচি স্থগিত করা হলেও টিকা না পাওয়া শিশুদের শনাক্ত করার চেষ্টা জোরালো করা প্রয়োজন। এক্সপ্রেস মেইল ইউকে

[৫] ইউনিসেফের মুখপাত্র জোয়ানা রিয়া বলেন, ‘নিয়মিত টিকা দান বিঘ্নিত হলে এই প্রাণঘাতী রোগে শিশুদের আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়বে। আর তাতে জাতীয় স্বাস্থ্য সেবা বিভাগের বর্তমান চাপ আরও জটিল হবে এবং সংক্রামক রোগের দ্বিতীয় মহামারির ঝুঁকি বাড়বে।

  • সর্বশেষ