শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২০, ০৯:৩৭ সকাল
আপডেট : ১৪ এপ্রিল, ২০২০, ০৯:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে সিরাজগঞ্জে আসা আঞ্চলিক সড়কে পুলিশের ব্যারিকেড

সোহাগ হাসান, সিরাজগঞ্জ প্রতিনিধি: [২] করোনা ভাইসার (কোভিড-১৯) আক্রান্ত ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে আসা প্রধান সড়ক বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মুলিবাড়ি মোড়ে সড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে।

[৩] পুলিশের পক্ষ থেকে গত সোমবার বিকালে সিরাজগঞ্জ শহরে প্রবেশ সড়কটি বন্ধ করে দেওয়া হয়।

[৪] সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সরকার অসীম কুমার বলেন, ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে আসা করোনাভাইরাসে আক্রান্তদের ঠেকাতে প্রশাসন সদর উপজেলার সয়দাবাদসহ ছয়টি ইউনিয়নের ১৭টি ওয়ার্ড লকডাউন করেছে। নিয়মিত তল্লাশি করার কাজে মহাসড়ক দিয়ে শহর অভিমুখে প্রবেশের ক্ষেত্রে পুলিশের গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী মুলিবাড়ি, কড্ডার মোড়সহ কমপক্ষে পাঁচটি স্থানে পুলিশের চেকপোস্ট বসানোর নির্দেশ রয়েছে।

[৫] জেলার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম জানান, ‘ঢাকা-নারায়ণগঞ্জে করোনাভাইরাসে আক্রান্তদের ঠেকানোর পাশাপাশি সিরাজগঞ্জ শহরবাসীর স্বার্থেই মুলবাড়ি ও কড্ডার মোড়ে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্পাদনা: ইস্রাফিল হাওলাদারন

  • সর্বশেষ
  • জনপ্রিয়