শিরোনাম
◈ কার বেতন কোন এসআরওর অধীনে? জেনে নিন নবম পে স্কেলের ক্যাটাগরিগুলো ◈ দেশীয় অর্থায়নেই সম্পন্ন হবে পদ্মা ব্যারেজ প্রকল্প: পানি সম্পদ মন্ত্রী ◈ ৫০ সংসদীয় কমিটি গঠন : ক্ষুব্ধ বিরোধী দল, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ◈ পে স্কেলের গেজেট অনুমোদনের পরও আটকে আছে ◈ আম্বানির চিড়িয়াখানা ভানতারায় গাজীপুর থেকে চুরি হওয়া দুই লেমুর আছে কি না নিশ্চিত নয় সিআইডি! ◈ শ্রীলঙ্কার বাজারে বাংলাদেশি আলু-পেঁয়াজ, রপ্তানি সম্ভাবনা যাচাইয়ে যাবে প্রতিনিধি দল ◈ কাপ্তাই লেকের পানি উচ্চতা বাড়ায় আবারও খুলে দেওয়া হলো ১৬ জলকপাট ◈ দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ২২ ক্যারেট ভরি ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা ◈ এআই বিনিয়োগে বাড়ছে ইলেকট্রনিক পণ্যের চাহিদা, মধ্যপ্রাচ্যের সংঘাতেও চাঙা বৈশ্বিক বাণিজ্য ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের নতুন নিয়ম, চাকরি হারালে ৬০ দিনের সুযোগ বাতিলের প্রস্তাব!

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২০, ০৬:৪১ সকাল
আপডেট : ১৪ এপ্রিল, ২০২০, ০৬:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্যবহৃত মাস্ক ধুয়ে বিক্রি ১০ লাখ টাকা জরিমানা

ইসমাঈল হুসাইন ইমু : [২] দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় চাহিদা বেড়েছে মাস্ক ও হ্যান্ড গ্লাভসের। এসব পণ্য বিক্রি হচ্ছে চড়া দামে। এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী দেশের বিভিন্ন হাসপাতালে ব্যবহার করা সার্জিক্যাল মাস্ক ও হ্যান্ড গ্লাভস ধুয়ে বাজারে বিক্রি করছিল। যাতে করোনাসহ স্বাস্থ্যঝুঁকি রয়েছে। অবশেষে চক্রটি ধরা পড়েছে র‌্যাবের হাতে।

[৩] সোমবার সন্ধ্যায় রাজধানীর পান্থপথে এ এস ট্রেডিং নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত ও স্বাস্থ্য অধিদপ্তর। এ সময় বিপুল পরিমাণ পূর্বে ব্যবহৃত মাস্ক, হ্যান্ড গ্লাভস জব্দ করা হয়। পরে প্রতিষ্ঠানটি সিলগালা ও প্রতিষ্ঠানটির মালিক এ এস এম মুসাকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।

[৪] র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার মেজর এইচ এম পারভেজ আরেফিন আগামীনিউজকে জানান, দেশের বাজারে সার্জিক্যাল মাস্ক ও হ্যান্ড গ্লাভস বিক্রি করতে হলে ওষুধ প্রশাসন থেকে অনুমতি নিতে হয়। তারপর আমদানি করে বাজারে ছাড়তে হয়। কিন্তু এই প্রতিষ্ঠানটির এমন কোনো অনুমোদন ছিল না। এর থেকে গুরুত্বর অপরাধ তারা করেছে সেটা হলো- বিশ্বের নামিদামি ব্রান্ডের সার্জিক্যাল মাস্ক ও হ্যান্ড গ্লাভসের বক্স তারা ধানমন্ডিতে তৈরি করে। পরে সেসব বক্সে দেশের বিভিন্ন হাসপাতালে ব্যবহৃত সার্জিক্যাল মাস্ক ও হ্যান্ড গ্লাভস ধুয়ে প্যাকেট করে বাজারে বিক্রি করত। আর এজন্য নিজেদের মতো করে ব্রান্ড তৈরি করেছিল। যাতে তাদের কোনো অনুমোদন ছিল না। পুরোটাই ভুয়া।

[৫] মাস্ক কোথায় বানিয়েছে জানতে চাইলে তিনি বলেন, আমরা তাদের স্টোর রুমে পূর্বে ব্যবহৃত এসব জিনিস পেয়েছি। একটা নতুন মাস্ক ও হ্যান্ড গ্লাভস দেখলে তো বোঝার কথা। কিন্তু তাদের এগুলো দেখেই বোঝা যাচ্ছে পূর্বে ব্যবহৃত। এছাড়া মেঝেতে ধুলা বালির মধ্যে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখা ছিল। কোন কোন জায়গা থেকে এগুলো এনে প্রসেস করেছিল এসব বিষয় আমার গোয়েন্দা নজরদারিতে রেখেছি।

[৬] র‌্যাবের এই কর্মকর্তা বলেন, প্রতিটা গ্লাভসের প্যাকেট একশ পিস করে থাকে। যেটার মূল্য থাকার কথা। কিন্তু তাদের প্যাকেটের গায়ে কোনো মূল্য কিংবা উৎপাদন তারিখ, মেয়াদ শেষ হওয়ার তারিখ কিছুই ছিল না। এসব পণ্য পাইকারি দামে দোকানিদের কাছে দিয়ে দিতো, তারাই (দোকানিরা) তাদের মতো করে দাম বসিয়ে নিতো। দাম না দেওয়ার কারণ হিসেবে বাজারে চাহিদা বেশি তাই ব্যবসায়ীরা ইচ্ছেমতো দাম হাঁকাতে পারবে। দেশের এই ক্লান্তিকালে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহৃত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

  • সর্বশেষ